ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ ইসলামী আইন ও বিচার . সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া : চাষিকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। সুতরাং পাগল বা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির চুক্তি বৈধ হবে না। কেননা কর্তৃত্‌ প্রয়োগের জন্য সুস্থ মস্তিক্ষের অধিকারী হওয়া শর্ত। কিন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত নয়। অনুমতিপ্রাপ্ত বালক বা ক্রীতদাসের চুক্তি বৈধ হবে। . ফসলের ধরন বা জাত সুনিশ্চিত হতে হবে : জমিতে কোন ধরনের চাষ হবে তা উভয় পক্ষের জানা থাকতে হবে। ফসলের ধরন বা জাতের পার্থক্যের কারণে উৎপন্ন ফসলের তারতম্য হয়ে থাকে । কোন জাতের বা ফসলের ফলন বেশি আবার কোনটির কম। যদি কম ফলন সম্পন্ন জাত বা ফসল নির্দিষ্ট করা হয়, তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। . জমি চাষের যোগ্য হওয়া : জমি চাষের উপযোগী হতে হবে। কেননা অনেক জমি আছে যেখানে কোন ফসল উৎপন্ন হয় না। . উৎপন্ন ফসলের বন্টনের পরিমাণ নির্ধারিত থাকা : উৎপন্ন ফসল উভয় পক্ষের মাঝে কী পরিমাণে বন্টিত হবে অর্থাৎ অর্ধেক হবে না এক- তৃতীয়াংশ হবে, সেই পরিমাণ নির্দিষ্ট থাকতে হবে। - জমির অবস্থান সুনির্দিষ্ট হওয়া: জমির অবস্থান সুনির্দিষ্ট হতে হবে। , বীজ সরবরাহকারী নির্দিষ্ট থাকা : জমির মালিক বা চাষির মধ্যে কে বীজ সরবরাহ করবে তা নির্দিষ্ট থাকতে হবে। . চুক্তিপত্রে মেয়াদ নির্দিষ্ট থাকা : চুক্তিপত্রে ইজারার মেয়াদ সুনির্দিষ্ট থাকতে হবে। উক্ত মেয়াদের জন্য জমি বর্গাদারকে অবমুক্ত করে দিতে হবে এবং তাকে অবাধে প্রবেশাধিকার দিতে হবে। . কোন পক্ষই জমির নির্দিষ্ট অংশ থেকে মুনাফা নিতে না পারা : মালিক বা বর্গাদার কেউই জমির নির্দিষ্ট অংশের উৎপন্ন মুনাফা এককভাবে ভোগ করতে পারবে না। বরং পুরো জমির উৎপন্ন ফসল উভয় পক্ষের মাঝে চুক্তি অনুযায়ী বষ্টিত হবে ।৯১ মুযারা'আর পদ্ধতিগত প্রকারভেদ মুযারা“আ বা বর্গাচাষে পদ্ধতিগত কিছু পার্থক্য রয়েছে। এগুলোর কোনটি বৈধ আবার কোনটি অবৈধ । নিম্নে তা তুলে ধরা হলো: বৈধ প্রকারভেদ ৬ যদি এক পক্ষ জমি, বীজ এবং চাষাবাদের যন্ত্র সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম দেয় তবে এক্ষেত্রে মুযারা“আ বৈধ হবে। গ জমি এক পক্ষ এবং অন্য পক্ষ সবগুলো সরবরাহ করে তাহলেও মুযারা“আ বৈধ হবে। ৯ আল-কাসানী, বাদায়ে উস সানায়ে“ অধ্যায় : আল-মুযারা“আ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।