ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ ৮৭ ফসলের নির্দিষ্ট অংশ যেমন অর্ধেক, এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ প্রদানের শর্তে যে চাষাবাদ হয়, তা রাসূলুল্লাহ স. নিষেধ করেননি। বরং রাসূলুল্লাহ স. নিজে খায়বারবাসীদের সাথে চাষাবাদের কারবার করেছিলেন তা সর্বজনবিদিত । ইমাম ইবনে কুদামা তার বিখ্যাত গ্রন্থ “আল-মুগনী”-এর মধ্যে উল্লেখ করেছেন যে, “মুযারা'আ একটি প্রসিদ্ধ কারবার। রাসূলুল্লাহ স. জীবনভর এর উপর আমল করেছেন। তারপর খোলাফায়ে রাশেদীন, তাদের পরিবার ও তাদের পরবর্তীগণ এ পদ্ধতিতে কারবার করেছেন। মদীনায় এমন কোন লোক অবশিষ্ট থাকেন নি যারা এই বিষয়টির আমল করেন নি। এমনকি নবী স.-এর পত্বীগণও এর উপর আমল করেছেন। সুতরাং এ ব্যাপারে ইজমা বা সর্বসম্মত রায় সাব্যস্ত হয়ে গেল।”৯ এখানে প্রশ্ন হতে পারে যে, ভাগে চাষাবাদ বৈধ সম্পর্কিত ইবনে উমর রা. কর্তৃক বর্ণিত খায়বারের ঘটনা সম্বলিত হাদীসটি ভাগে চাষাবাদ নিষিদ্ধ সম্পর্কিত রাফি' বিন খাদিজ রা. কর্তৃক বর্ণিত হাদীস ছ্বারা মানসুখ বা রহিত হয়ে গিয়েছে? এই প্রশ্রের জবাবে ইবনে কুদামা তার রচিত “আল-যুগনী” গ্রন্থে গ্রন্থে বলেছেন যে, এ ধরনের বিষয় মানসুখ বা রহিত হতে পারে না। কেননা কোন জিনিস মানসুখ হতে হলে তা নবী স. এর জীবদ্দশায় হতে হবে। কিন্তু যে জিনিসটির উপর স্বয়ং নবী স. তিরোধান পর্যস্ত আমল করেছেন এবং পরবর্তীতে খোলাফায়ে রাশেদীনসহ সকল সাহাবী ও তাদের পরবর্তীগণ কারো কোন বিরোধিতা ব্যতিরেকেই আমল করেছেন; সেটি কিভাবে মানসুখ হতে পারে? আর যদি রাসূলুল্লাহ স.-এর জীবদ্দশায় তা মানসুখ হয়ে গিয়ে থাকে, তাহলে কিভাবে খোলাফায়ে রাশেদীন এর উপর আমল করেছেন? মুযারা'আ কেন্দ্রিক খায়বারের ঘটনা প্রসিদ্ধ হয়ে থাকা ও সাহাবায়ে কিরামের এর উপর আমল থাকার পরও কিভাবে মানসুখের বিষয়টি তাদের কাছে গোপন থেকে গেল? মানসুখের বর্ণনাকারী কোথায় ছিলেন যে, তাদেরকে এ ব্যাপারে অবহিত করেন নি। যেহেতু রাসূলুল্লাহ স. ও খোলাফায়ে রাশেদীন জীবনভর এর উপর আমল করেছেন এবং তাদের পরবর্তী সাহাবীগণ কোন ধরনের বিতর্ক ছাড়াই এর উপর আমল করেছেন সেহেতু এ ধরনের কারবার নিষিদ্ধ হতে পারে না এবং এতদ সংক্রান্ত হাদীসও মানসুখ বা রহিত হতে পারে না।০ মুযারা“আ বা বর্গাচাষ চুক্তির বৈধতার শর্তাবলী মুযারা'আ চুক্তি বৈধ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে । আর এ শর্তগুলো ভুমি মালিক, চাষি, বর্গাচুক্তি, নির্ধারিত মেয়াদ, চাষাবাদের ভূমি ও বীজসহ সংশিষ্ট বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে । শর্তগুলো নিম্নরূপ: ৩ ইবনে কুদামা, আল-মুগনী, বৈরূত : দারুল ফিকর, ১৪০৫, খ. ৫, পৃ. ৫৫৪ ূ ৪০ প্রাগুক্ত, খ. ৫, পৃ. ৫৫৪; আস-সায়্যিদ আস-সাবিক, ফিকহুস সুন্নাহ, বৈরূত : দারুল কিতাবিল আরাবী, তা. বি., অধ্যায় : আল-মুযারা“আ, অনুচ্ছেদ : ফাদলুল মুযারা'আ, খ. ৩, পৃ. ১৬৩ ///.109070790791.00)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।