ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ ৮৫ করেন, দু'জন আনসারী সাহাবী পরস্পর ঝগড়া বিবাদ করে. রাসূলুল্লাহ স. নিকট আসলেন। তখন তিনি বললেন, 6০931৮4৭4০5 6০951: ৯ এড ৩৩ &| তোমাদের যদি এই অবস্থা হয়, তাহলে তোমরা শস্যক্ষেত্র কেরায়া বা ভাগচাষ হিসেবে প্রদান করো না।% এখানে দু'জন সাহাবীর পরস্পর ঝগড়ার প্রেক্ষিতে রাসূলুল্লাহ স. তাদেরকে শস্যক্ষেত্র কেরায়া হিসেবে প্রদান করতে নিষেধ করে দেন। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. রাফি' বিন খাদিজ রা.-এর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, রাসূল স. নিষেধ করার কারণ ছিল তাদের জন্য কল্যাণকর জিনিস বলে দেয়া। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ স. মুযারা'আ নিষিদ্ধ করেননি । বরঞ্চ তিনি মানুষকে নিজেদের মধ্যে ভূমি (মুযারাঁআর ও মুহাকালার দ্বারা) আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক হৃদ্যতা বাড়ানো, একে অন্যের প্রতি বন্ধুতৃপূর্ণ আচরণ করা ও সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ৬৫৮০৪ % ৮৪৮ দে এ ৬ ৬ যার জমি আছে সে যেন তা নিজে চাষ করে বা তার এক ভাইকে ভোগ করতে দিয়ে দেয়।০ আমর বিন দিনার রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু উমর রা. কে বলতে শুনেছি যে, আমরা মুযারা“আ বা ভাগে জমি চাষাবাদে দোষের কোন কিছু মনে করি না। কিন্ত রাফি" বিন খাদিজ রা. কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ স. এ ধরনের কারবার করতে নিষেধ করেছেন। অতঃপর আমি এ সম্পর্কে তাউস রা. কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন যে, আমাকে আবুল্লাহ বিন আব্বাস রা. বললেন, রাসূলুল্লাহ স. এ ধরনের মু'য়ামালা নিষেধ করেন নি। বরঞ্চ তিনি বলেছেন, ১০ ৬17০ ৫০ ৩০৮ ১০৮৮ 201৮০ শনি ৩৭ তোমাদের কারো স্বীয় ভূমি বিনিময়হীন দান করা নির্দিষ্ট কোন বিনিময় গ্রহণ করে দান করার চেয়ে উত্তম ।৩৬ দ্বিতীয়ত : রাফি“ বিন খাদিজ কর্তৃক বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ স. এর মুযারা'আ নিষিদ্ধ করার কারণ তার থেকে বার্ণিত অন্য আরেক হাদীসে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। সে সময় লোকেরা চাষাবাদের জন্য জমি এ শর্তে প্রদান করত যে, পানির ৩. ইমাম নাসায়ী, আস-সুনান, অধ্যায় : আল-মুষারা“আ, অনুচ্ছেদ : খালাফাহুল আওযায়ী “আলা রিওয়াইয়াতিহী “আন রাবি'য়া, আল-কুতুবৃস সিতাহ, প্রাগুক্ত, পৃ. ১৩৮০, হাদীস নং-৪৬৬০ ৩৫... ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-মুযারা“আ, অনুচ্ছেদ : মাকানা আসহাবুন নাবিয়্য স. ইউয়াসী বা"দুহুম বাঁদান, আল-কুতুবুস সিভ্তাহ, প্রাপুক্ত, পৃ. ৪৪৬, হাদীস নং-২২১৬ ৩ ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-বুয়ু', অনুচ্ছেদ : আল-মুযারা', আল-কুতুবুস সিভাহ, প্রাঞ্ক্ত, পৃ. ১৩৮০, হাদীস নং-৩৩৯১ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।