বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ ৮৩ এতে বিরোধিতা করেননি ।২৭ ইমাম বুখারী রহ. বর্গাচাষের সর্মথনে তার বিখ্যাত গ্রন্থ “সহীহ আল-বুখারী” এর মধ্যে এ সম্পর্কীয় একটি স্বতন্ত্র অধ্যায় সন্নিবেশিত করে মুহাম্মদ আল-বাকির বিন আলী বিন হুসাইন বিন আলী রা. এর বরাত দিয়ে উল্লেখ করেছেন যে, মদীনার এমন কোন ঘর ছিল না, যারা এক-তৃতীয়াংশ বা এক- চতুর্থাংশের বিনিময়ে এই পন্থায় চাষাবাদ করেন নি। অতঃপর তিনি একদল সাহাবী ও তাবি'য়ীর নাম উল্লেখ করেছেন, যারা উৎপন্ন ফসলের অর্ধেক, এক-তৃতীয়াংশ বা নির্দিষ্ট পরিমাণ দেয়ার শর্তে বর্গাচাষফ করতেন বা করাতেন।২৮ সুতরাং মুযারা“আর বৈধতা সাহাবীগণের কথা ও কাজের দ্বারা প্রমাণিত হয়ে গেল। আর এ পদ্ধতিটি পারস্পরিক সম্মতিপ্রা্ড একটি শরয়ী বিধান। পূর্ববতী এবং পরবর্তী ওলামাগণ এতে নির্ধিধায় আমল করেছেন। তৃতীয়ত : তাঁরা কিয়াসের মাধ্যমেও প্রমাণ উপস্থাপন করে থাকেন। তাদের যুক্তি হচ্ছে যে, মুযারা“আ মুদারাবার২» মতই দু'পক্ষের এক পক্ষের সম্পদ তথা ভূমি এবং অন্য পক্ষের শ্রম তথা কৃষিকার্ষের সমন্বয়ে সম্পাদিত একটি চুক্তি। মুদারাবার উপর কিয়াস করে মুযারা'আকে বৈধ আখ্যায়িত করা হবে। কারণ এতে জমির মালিক ও কৃষক উভয়েরই স্বার্থ সংরক্ষিত হচ্ছে। কেননা জমির মালিকের শ্রম তথা কৃষিকার্ষের প্রয়োজন, অন্যদিকে কৃষকের ভূমির প্রয়োজন সুতরাং এতে দুপক্ষেরই চাহিদা পূরণ হচ্ছে ।* “রাদ্দুল মুহতার” গ্রন্থে উদ্ধৃত হয়েছে যে, মুযারা“আ ইমাম আবূ হানীফা রা.-এর নিকট বৈধ নয়। কিন্তু ইমাম আবূ ইউসুফ ও মুহাম্মাদ রহ. প্রয়োজন বা চাহিদা বিবেচনায় এবং মুদারাবা কারবারের উপর কিয়াস করে মুযারা'আকে বৈধ মনে করেন। আর তাদের মতামতের উপর ভিত্তি করেই এ বিষয়ে হানাফী মাযহাবের ফতওয়া দেয়া হয়েছে।* ইমাম আবূ ইউসুফ রহ. তার “আল-খারাজ” নামক গ্রন্থে স্বীয় অভিমত এভাবে তুলে ধরেছেন যে, আমি আল-মুসাকাত (খেজুর বা ফলের বাগানে বর্গাচাষ) এবং আল-মুযারা'আ (ফেসলি ভূমি বর্গাচাষ) এ সবগুলোই জায়িয এবং বৈধ মনে করি। এই ব্যাপারটি ২ আল-মাওসু'য়াতুল কিকাহিয়্যা, কুয়েত : ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়, তা. বি., খ. ৩৭, পৃ. ৪৮ ২ ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-মুযারাআ, অনুচ্ছেদ : আল-মুযারা'য়াতু বিশশাতরি ওয়া নাহবিহি, আল-কুতুবুস সিতাহ, প্রাগুক্ত, পৃ. ৪৪৬ ২» মুদারাবাহ $ এক ধরনের অংশীদারিত্ মূলক ব্যবসা, যেখানে একজন বা একপক্ষ (সাহিবুল মাল) মূলধন সরবরাহ করে এবং অপরপক্ষ ব্যবসায় অভিজ্ঞতা ও শ্রম নিয়োগ করে। দ্বিতীয় পক্ষকে “মুদারিব' (ব্যবস্থাপক) বলা হয়৷ এ ধরনের ব্যবসায় যে মুনাফা উপার্জিত হয় ভা দু পক্ষের মধ্যে পূর্বসম্মত হারে ভাগ হয়। ৬" আল-মাওসু'য়াডুল ফিকাহিয়্যা, প্রা, ব. ৩৭, পৃ- ৪৯ ০. রাচ্ছুল মুহতার, অধ্যায় : আল-মুযারা'আ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।