ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৮২ ইসলামী আইন ও বিচার প্রথম মত ইমাম আবূ ইউসুফ, ইমাম মুহাম্মাদ ও ইমাম আহমাদ রহ.-এর মতে, মুযারা“আ বা বর্গাচাষ বৈধ । তীরা তাদের মতের সমর্থনে বিভিন্ন প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেছেন। প্রথমত : তারা হাদীসের দ্বারা দলীল পেশ করেছেন। সর্বপ্রথম তারা খায়বারের জমি ভাগচাষে প্রদানের ঘটনা নিজেদের সর্মথনে দলীল হিসেবে পেশ করেছেন। মুসলমানরা যখন খায়বার এলাকা বিজয় করলেন, তখন সেখানকার ইয়াহুদীগণ নাবী স. এর নিকট উপস্থিত হয়ে আবেদন জানাল যে, তাদেরকে সেখানে বসবাস এবং ভূমি চাষাবাদের অনুমতি দেয়া হোক। তারা উৎপন্ন ফসলের অর্ধেক রাসূলুল্লাহ স. কে প্রদান করবে। নবী স. তাদের আবেদন মঞ্ুর করলেন। যেমন হাদীসে বর্ণিত হয়েছে, ৮7৬০৩৮৯৭52৮ স৪০ম ৮৪ রাসূলুল্লাহ স. উৎপন্ন ফল বা ফসলের অর্ধেক প্রদানের শর্তে খায়বারবাসীদের সাথে কারবার করেছেন ।২৫ অন্যদিকে হিজরতের পর আনসারদের খেজুর বাগান রাসূলুল্লাহ স. কর্তৃক তাদের ও মুহাজিরদের মাঝে বন্টনের ঘটনাটিও মুযারা'আ বৈধতার প্রবক্তাগণের মতামতকে জোরালো করে। যখন মুসলমানগণ মদীনায় হিজরত করে আসলেন, তখন আনসারগণ তাদের খেজুর বাগান তাদের ও মুহাজিরদের মাঝে ভাগ করে দেয়ার জন্য আবেদন জানালে রাসূলুল্লাহ স. উৎপন্ন ফসলের নির্ধারিত অংশ প্রদানের শর্তে 'ব্যাপারটি ফায়সালা করে দেন। যেমন হাদীসে উল্লেখ রয়েছে, 1919 ০০5) 65454) 4৮20 ৫১4৫ 0 3 0৬ 0৯157 ও ১9 9৩৩৫ 59 ০ ৫৪০০০ আনসারগণ নবী করীম স. কে বললেন, আপনি আমাদের এবং তাদের (মুহাজিরদের) মাঝে খেজুরের (বাগান) বণ্টন করে দিন। তিনি বললেন, না! বরং তাঁরা আমাদের শ্রমে সাহায্য করবে এবং উৎপন্ন খেজুরের মাঝে আমাদের অংশীদার করে নেবে । তখন তারা বললেন, আমরা শুনলাম এবং মেনে নিলাম ।২ এ দুটি হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, উৎপন্ন ফসলের নির্ধারিত অংশ প্রদানের শর্তে মুযারা“আ বা বর্গাচাষ বৈধ । দ্বিতীয়ত : তারা ইজমার মাধ্যমেও দলীল পেশ করে থাকেন যে, সাহাবীগণ রা. কথায় ও কাজে মুযারা'আর বৈধতার উপর একমত পোষণ করেছেন। তাদের কেউই ২ ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় ₹ আল-সমুসাকাত, অনুচ্ছেদ : আল-মুসাকাতু ওয়াল মুয়ামালাতু বিজ্ষয়িন মিনাস সামারি ওয়াষ যার, আল-কুতুবৃুস সিতাহ, প্রাণুক্ত, পৃ. ৯৫৭, হাদীস নং-৪০৪৪ ২. ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : ফাদাইলুস সাহাবা, অনুচ্ছেদ : ইফাউন্লাবিয়্যি বায়নাল মুহাজির ওয়াল আনসার, আল-কৃতুবুস সিত্তাহ, প্রাগুক্ত, পৃ. ৪৪৬, হাদীস নং-৩৫৭১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।