ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ | ৮১ বর্গা চাষাবাদের ইসলামী বিধান সমাজে কিছু লোক আছে যাদের ভূ-সম্পত্তি রয়েছে। আর কিছু আছে যারা ভুমিহীন। সমাজের এই ভেদাভেদ আল্লাহ তাআলাই সমাজের ভারসাম্য রক্ষার্থে নির্ধারণ করে দিয়েছেন। সমাজের ধনী ও গরীব এই শ্রেণিদ্ধয় একে অন্যের পরিপূরক । ধনীদের ভু- সম্পত্তিতে আল্লাহ তাআলা নিঃস্ব ও অসহায় শ্রেণির জন্য অধিকার নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তা'আলা বলেন, €১৮509 ১9৩০ ৮৮094 5৯ তাদের-সম্পদে নিঃস্ব ও বঞ্তিতদের অধিকার রয়েছে ।২৩ তাই ধনীদের কর্তব্য তাদের অর্থ-সম্পদে নিঃস্ব-অসহায়দের অধিকার যথাযথভাবে তাদের কাছে পৌছে দেয়া। এটি কোনভাবেই ধনী শ্রেণি কর্তৃক অসহায় শ্রেণির উপর কৃপা নয়। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। ইসলাম ভৃস্বামী ও ভূমিহীন নির্বিশেষে সকলের জন্য একটি ন্যায়সঙ্গত বিধান দিয়ে এই শ্রেণিদ্বয়ের মাঝে সম্প্রীতির এক সেতুবন্ধন রচনা করে দিয়েছে। ইসলাম নির্দেশ দিয়েছে যে, তূস্বামী জমি পতিত না রেখে হয়ত সে নিজে আবাদ করবে নতুবা অন্যকে দিয়ে আবাদ করাবে । যেমন হাদীসে এসেছে, 1৮১৫08৮৮04০ এ ৩৩ ৮ যার অতিরিক্ত জমি আছে তার উচিত তা নিজে চাষাবাদ করা অথবা তার কোন তাইকে দিয়ে চাষাবাদ করানো ।২৪ জমির মালিক নিজে বা দিনমজুর রেখে জমি চাষাবাদ করবে অথবা উৎপন্ন ফসলের নির্দিষ্ট অংশ যেমন অর্ধেক বা এক-তৃতীয়াংশ প্রদানের শর্তে এমন ব্যক্তিকে জমি চাষাবাদের জন্য দিয়ে দেবে যার যন্ত্রপাতি, জন্ত ও বীজ রয়েছে। এ ধরনের চাষাবাদ বর্গাচাষ নামে অভিহিত । ইসলাম এই ব্যবস্থাপনাকে শুধু বৈধ ঘোষণা করেই ক্ষান্ত থাকেনি, বরং সমাজের বৃহৎ কল্যাণার্থে এ পদ্ধতির প্রচলনে উৎসাহ যুগিয়েছে। জমির মালিক যদি চাষিকে যন্ত্রপাতি, বীজ ও জন্ত দিয়ে দেয় তাও জায়েজ হবে। কিন্তু কতিপয় ইমাম এই পদ্ধতির বৈধতার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তাই এ বিষয়ে দুটি মত পরিলক্ষিত হয়। নিম্নে দলীলসহ বিস্তারিত উল্লেখ করা হলো: ২০. আল-কুরআন, ৫১ : ১৯ ২৪. ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-বুয়ু', অনুচ্ছেদ : কারাউল আরদ, আল-কুতুরুস সিভাহ, প্রাপক, পৃ. ৯৫৭, হাদীস নং-৪০০৪ ///.109070790791.00)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।