৭৪ ইসলামী আইন ও বিচার তিনি আরো নিষেধ করেন এই বলে যে, €১০০-4০৮13 2132) অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।+৬ সুতরাং অপচয় ও অপব্যয় মহান আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। আমাদের জীবনযাত্রার অনেক উপদানের ক্ষেত্রে আমরা অনেকেই অপব্যয় করে থাকি। পোশাক, খাদ্যদ্রব্য, আসবাবপত্র, গাড়ী, বাড়ী প্রভৃতির ক্ষেত্রে যেটুকু আমাদের জন্য যথেষ্ট, তার চেয়েও বেশী করে আমরা আত্মতৃত্তি লাভ করি। মূলত এ সকল ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্তি যা আমরা করছি তাই অপচয়, যা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। অর্থনৈতিক জীবনে তাকওয়া অবলম্বনকারীদের পক্ষ হতে এ ধরনের অপচয় হওয়ার সুযোগ থাকে না। সুতরাং অর্থনৈতিক জীবনে তাকওয়ার অনুপস্থিতির কারণে এ সব বিশেষ বিশেষ অর্থনৈতিক অপরাধ সম্প্রসারিত হয়। অর্থনৈতিক জীবনে তাকওয়া অবলম্বনকারীদের পক্ষে এ সব অপরাধ থেকে মুক্ত থাকা সম্ভব, যা তাকওয়াহীনদের থেকে আশা করা যায় না। ৯. উপসংহার অর্থনৈতিক জীবনের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা একজন মানুষ থেকে তখনই আশা করা যায়, যখন তার লেনদেন, আয়-উপার্জন ও ব্যয়-খরচ মহান আল্লাহর ভয়ে ভীত হওয়ার অনুভূতি দ্বারা সুনিয়ন্ত্রিত হয়। এমনটি হলে স্বার্থের উন্মুক্ত হাতছানি, বড় লোক হয়ে আরাম-আয়াসের লোতলালসা, ভোগবিলাসের উন্মত্ত প্রতিযোগিতা ও যে কোনভাবে ধনী হওয়ার প্রবল বাসনা তাকে আর বিপথগামী করতে পারে না। অর্থনৈতিক দিক থেকে পথভ্রষ্ট একজন মানুষের মধ্যে আর হিংস্র পশুর মধ্যে কোন পার্থক্য থাকে না। যে কোনভাবেই হোক অন্যের অধিকার পদদলিত করে নিজের স্বার্থ রক্ষাই হয় তার একমাত্র সাধনা । শত বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে রক্তের বন্যা প্রবাহিত করতেও সে কুগ্ঠিত হয় না। আমরা চাই এমন একটি আলোকিত সমাজ, কলুষমুক্ত জনপদ, প্রত্যেকে নিজস্ব অধিকার ভোগের নিশ্চয়তা প্রদানকারী লোকালয় । আল্লাহর শপথ, এ জন্য অর্থনৈতিক জীবনে তাকওয়া অবলম্বনকারী জন গোষ্ঠীর কোন বিকল্প নেই। সেজন্য আসুন, আমরা নিজেরাও অর্থনৈতিক জীবনে তাকওয়া অবলম্বন করি। অন্যকেও তাকওয়া অবলম্বনের আহ্বান জানাই । সকলে মিলে অর্থনৈতিক জীবনে তাকওয়া অবলম্বনের পরিবেশ তৈরী করি। "« আল-কুরআন, ১৭ : ২৬২৭ *" আল-কুরআন, ০৬ : ১৪১, আল-কুরআন, ০৭ : ৩১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।