৭.0 ইসলামী আইন ও বিচার যেনতেন কাজ মহান আল্লাহর অপছন্দনীয়। কোন কাজ করতে হলে সুচারুভাবে সম্পন্ন করাই হচ্ছে ঈমানের অনিবার্য দাবী। কেননা মহান আল্লাহ এমনটিই পছন্দ করেন। যেমন বর্ণিত হয়েছে- 0519 ৮4 এরি & 91 029 এ এ) এত »। ০৯০০ 9৪ 2০4 ০৬৬ ০৪ রা পথ ১৫54 আয়িশা রা. সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের কোন ব্যক্তি কোন কাজ করলে তা সুচারুভাবে করাকে পছন্দ করেন ।৬ এ কর্মকাণ্ডের মূল বিষয় হচ্ছে শ্রমের বিনিময়ে বেতন। যদি শ্রমই দেয়া না হয়, তাহলে বেতন কোন বিনিময় ছাড়াই গ্রহণ করা হলো যা কোনভাবেই বৈধ হওয়ার সুযোগ নেই। বরং তা হবে বাতিল পন্থায় সম্পদ ভক্ষণেরই নামান্তর । চুক্তি অনুযায়ী শ্রম দিয়ে বেতন নেয়া বৈধ। এ চুক্তি লংঘন করে অন্যভাবে অর্থ গ্রহণ অর্থ আত্মসাতেরই শামিল । এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে এত ৫৪7 ০০৯ এ 755 এত ঝ। এ পরে ০6 এ ১৪ ৪44০ এ৪ ৫৮ 1৮৯ %6 ৩0 315 92905 ৮০০ আবদুল্লাহ ইবন বুরায়দা তীর পিতার সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ স. বলেছেন, আমরা তাকে যে দায়িত্ব দিয়েছি তার বিনিময়ে দেয়া অর্থ তার জন্য হালাল রিযক স্বরূপ, এ ছাড়া যা সে গ্রহণ করবে তা হবে আত্মসাৎ ।৬* বেতনের বিনিময়ে কাজের দায়িত্ব গ্রহণ মূলত উক্ত কাজ সঠিকভাবে সম্পাদন করাকে আমানত হিসেবে গ্রহণ করারই নামান্তর । যদি সে দায়িত্ব যথাযথ পালন না হয়, তাহলে তা হবে আমানতেরও খিয়ানত। আর আমানাতের খিয়ানত তো কবীরাহ গুনাহের মধ্যে অন্যতম । সুতরাং শ্রম ব্যতীত বেতন গ্রহণ নিঃসন্দেহে হারাম । কোন তাকওয়া লালনকারী মুসলিম কাজে ফাঁকি দিয়ে বেতন গ্রহণ করতে পারে না। সঠিকভাবে তাকওয়া অবলম্বনকারী মূলত পরিশ্রম করেই পারিশ্রমিক গ্রহণ করে। ৮.৭ লটারি ও জুয়াতে অংশ গ্রহণ ইসলামী অর্থনীতির মূল দর্শন হচ্ছে বিনিময় ও শ্রমবিহীন কোন কিছুই বৈধ নয়। এ দু'য়ের অনুপস্থিতির কারণে লটারি ও জুয়া হারাম বলে গণ্য । ৬. ইমাম বায়হাকী, শুআবুল ঈমান, তাহকীক : মুহাম্মাদ আস-সাঈদ বাসযুনী যাগলুল, অধ্যায় নং ৩৫, পরিচ্ছেদ : আল-আমানাত .... বৈরূত : দারুল কুতুবিল “ইলমিয়্যাহ, ১৪১০, হাদীস নং- ৫৩১৩, হাদীসটির সনদ সহীহ (০); মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-আলবানী, সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ, রিয়াদ : দারুল মা'আরিফ, তা.বি., হাদীস নং-১১১৩ ৯ ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : আল-খারাজ, পরিচ্ছেদ : ফী আরযাকিল উম্মাল, প্রাগুক্ত, হাদীস নং-২৯৪৫; হাদীসটির সনদ সহীহ (০»-০); মুহাম্মাদ নাসিরুদ্দীন আল- আলবানী, সহীহ ওয়া যঈফ আবূ দাউদ, হাদীস নং-২৯৪৩ ///.1090709071.00)
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।