ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

সবশেষে “ইসলামী আইন ও বিচার" জার্নালের বর্তমান সংখ্যায় উল্লেখিত প্রবন্ধগুলো ছাড়াও আইন ও বিচার জার্নালের দশ বছর পূর্তি উপলক্ষে চল্লিশটি সংখ্যায় প্রকাশিত প্রবন্ধগুলোর লেখকের নামসহ একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। এ তালিকাটি লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল পাঠকের জন্য খুব উপকারে আসবে বলে আমরা আশা করছি । তা ছাড়া এ সংখ্যায় তরুণ গবেষক মুহাম্মদ রুহুল আমিন প্রণীত “ইসলামী আইনের উৎস' নামক একটি গ্রন্থের পর্যালোচনা ছাপানো হচ্ছে । ইসলামী আইন ও বিচার-এর এ সংখ্যাটিও অন্যান্য সংখ্যার ন্যায় পাঠকদের নিকট সমাদৃত হবে । ইনশা-আল্লাহ। “ইসলামী আইন ও বিচার' বাংলা ভাষায় ইসলামী আইন ও বিচার বিষয়ক একমাত্র গবেষণা পত্রিকা । ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করা এ একাডেমিক জার্নালটি ইতোমধ্যেই দেশের প্রায় সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগে গবেষণা পত্রিকা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দীন ও দেশের কল্যাণে নিয়োজিত এ পব্রিকাটটি নতুন নতুন বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করে পাঠক-গবেষকগণের প্রশংসা কুড়িয়েছে । আগামীতে এ বিশেষায়িত পত্রিকাটি আরো নতুন নতুন বিষয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করে দেশের কল্যাণ ও অগরযাত্রায় কার্যকর ভূমিকা পালনে সকলের সহযোগিতা কামনা করে । দশ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত পত্রিকার ৪০তম এ সংখ্যাটি কিছুটা বর্ধিত আকারে ছাপা হচ্ছে। এ পথচলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ তা'আলার নিকট তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি । ভবিষ্যতের পথচলায়ও সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি। আল্লাহ রাব্বুল আলামীন এই প্রচেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন | আমীন । _ ড. মুহাম্মদ আবদুল মাবুদ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।