ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

সম্পাদন করাই হচ্ছে তাকওয়া । কুরআন ও হাদীসে এই তাকওয়ার অত্যধিক গুরুত্বের কথা বিধৃত হয়েছে । মূলত পাপমুক্ত পরিচ্ছন্ন জীবন শুধুমাত্র তাকওয়ার মাধ্যমেই অর্জন করা যেতে পারে, অন্য কোন ভাবে নয় । “অর্থনেতিক অপরাধ প্রতিরোধ ও তাকওয়া : একটি পর্যালোচনা” শীর্ষক প্রবন্ধে বিষয়টি চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে । মানব জীবনের একটি গুরুত্পূর্ণ দিক হলো আর্থিক লেনদেন । এ ক্ষেত্রে তাকওয়া বা আল্লাহভীতি মানুষকে কীভাবে অন্যায় ও অবৈধ পথ থেকে বিরত রাখতে পারে তা এই প্রবন্ধটিতে আলোচিত হয়েছে । আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ । অধিকাংশ মানুষের জীবন কৃষির ওপর নির্ভরশীল । অতীতকাল থেকে এখানে ধনী-দরিদ্র ও ভূস্বামী-ভূমিহীন দুশ্রেণীর মানুষ একই সমাজে বসবাস করে আসছে। তাই কৃিক্ষেত্রে বর্গাচাষ প্রথাও অতীতকাল থেকেই প্রচলিত আছে । এদেশের প্রায় সকল চাষীই মুসলিম | তাই তাদের জানা থাকা দরকার এই বর্গাপ্রথা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা, বা কীভাবে করলে তা বৈধ হয় । “বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ” প্রবন্ধে বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করে এ ক্ষেত্রে ইসলামী পদ্ধতি তুলে ধরা হয়েছে । প্রবন্ধটি ভূম্বামী ও বর্গাচাী উভয়ের পালনীয় বিধান জ্ঞাতকরণ ছাড়াও সবার জ্ঞানকে সমৃদ্ধ করবে । ইসলাম নারী-পুরুষের মধ্যে কোন রকম ভেদাভেদ করেনি । পুরুষের মত নারীও সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র সত্তার অধিকারী । যার মধ্যে সম্পদের মালিকানা, আয়-উপার্জন ও ভোগ-দখলও অন্তর্ভুক্ত । তারপরও আধুনিক ্রান্তির বেড়াজালে আবদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে । “নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম” শীর্ষক প্রবন্ধে ইসলামে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের নানা দিক আলোচনা করা হয়েছে । বিষয়টি যে সময়োপযোগী হয়েছে তাতে কোন সন্দেহ নেই। “বীমা' শব্দটি আধুনিক যুগের একটি অর্থনীতি বিষয়ক পরিভাষা । বীমার মাধ্যমে মানবকল্যাণমূলক যে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় ইসলামের সোনালী যুগে তা পরিচালিত হতো অন্য ভাবে ও অন্য নামে । তাই আধুনিক যুগে যখন বীমাকে ইসলামীকরণের প্রয়োজন দেখা দিল তখন ইসলামী পণ্তিতগণ কুরআন, হাদীস ও অতীতের দৃষ্টান্তের আলোকে এই প্রয়োজন পূরণের দিকে এগিয়ে আসেন । “ইসলামী বীমা : একটি পর্যালোচনা” তেমনই একটি গবেষণাধর্মী প্রবন্ধ । ///.10907079071.00])

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।