৫৪ ইসলামী আইন ও বিচার এ হাদীসের আলোকে মূলধনের অতিরিক্ত যে অর্থ বিনা শ্রমে ও ঝুঁকি ছাড়াই খণদাতা খণগ্রহীতার নিকট থেকে গ্রহণ করে মূলত সেটাই সুদ। ইসলামে সুদ জঘন্য অপরাধ । সুদের মাধ্যমে যে কোন কারবারই হারাম । অতি প্রয়োজনে সুদী কারবার বৈধ কিনা, প্রশ্ন করলে বলা হয়েছে- 4, ৮৫ )-৮। )% ১ অর্থাৎ সাধারণত সুদ সম্পর্কিত কোন লেনদেনই বৈধ নয়।১৮ মহাগ্রন্থ আল-কুরআনে মহান আল্লাহ সুদ বর্জনের আহ্বান জানিয়ে ইরশাদ করেন, 19991৮510১৮ ৮০৮ ৮৮৫ এ 51881812558 ৫৫১ ০১৮৫ ১০০৯ 3১147 ০৮০০ 319 4৯99 40 ০৫ ৮০৮৭ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং (আগের সুদী কারবারের) যে সব সুদ বকেয়া রয়েছে তা ছেড়ে দাও, যদি সত্যিই তোমরা মুমিন হও। যদি তোমরা তা ছেড়ে না দাও, আল্লাহ্ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আর যদি তোমরা তওবাহ কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই । এতে তোমরা অত্যাচার করবে না এবং অত্যাচারিত হবে না।২ এখানে সুদ বর্জন না করলে মুমিন না থাকার হুশিয়ারী দেয়া হয়েছে। সাথে সাথে সুদী লেনদেনের সাথে জড়িত থাকাকে মহান আল্লাহ ও তার রাসূল স.-এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার শামিল বলে সাবধান করে দেয়া হয়েছে। ইসলামে অন্য কোন অপরাধকে আল্লাহ ও তার রাসূল স.-এর বিরুদ্ধে যুদ্ধের নামান্তর বলে উল্লেখ করা হয়নি। সুতরাং এটা একটা মারাত্বক অপরাধ । অপরদিকে আল্লাহ্ ও তার রাসূল স.-এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার অর্থই হচ্ছে, সুদের সাথে সংশ্লিষ্টদের ধ্বংস অনিবার্য কেননা তাদের সাথে যুদ্ধের পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই হতে পারে না। তাছাড়া এখানেও মহান স্রষ্টার পক্ষ হতে সুদ বর্জনের নির্দেশ দেয়া হয়েছে। স্রষ্টার নির্দেশ অবমাননার ধৃষ্টতা শক্ত অপরাধ । যারা সুদী লেনদেন বর্জন করে না, তারা রবের নির্দেশ লঙ্ঘনের এই শক্ত অপরাধেও অপরাধী । এখানে উল্লেখিত আয়াতে যে সুদ নিষিদ্ধ হয়েছে, তা জাহিলী যুগেও প্রচলিত ছিল। বর্তমানে প্রচলিত ব্যাংকগুলো মূলত এ সুদী কারবার করে, যা এ যুগে করা হত। সূরা আল-বাকারা-এর অন্যত্র আল্লাহ্ সুদকে নিশ্চিহ্ন করার ঘোষণাও ব্যক্ত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, € ৮৪6৬৫ 0৫ 2৮43 400 ০৪০০ ৪৫) ৩৪ 4০৮০১ আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহু কোন অকৃতজ্ঞ পাপীকে ভালবাসেন না।২২ ২. ফাতাওয়াল লাজনাতিদ দা'যিমাহ, খ. ১৩, পৃ. ২৯৪ ২ আল-কুরআন, ০২ : ২৭৮-২৭৯ ২ আল-কুরআন, ০২: ২৭৬ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।