ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

অর্থনৈতিক অপরাধ প্রতিরোধ ও তাকওয়া ৫৩ ধারণ করেছে, এখানে তাকওয়ার সঙ্কটই অন্যতম কারণ । সুদী কারবার, ওজনে কম, মওজুদদারী, মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়, ফরমালিনের মত জীবনঘাসী রাসায়নিক দ্রব্য ব্যবহার করে লাভবান হওয়া, পণ্যের দোষ গোপন, ঘুষ গ্রহণ, ঘৃষদান, কালোবাজারী, চুরি, ডাকাতি, রাহাজানি, জোর-দখল, ধোকা, ডিউটি পালন না করে বেতন গ্রহণ ও যাকাত না দেয়ার মত জঘন্য অর্থনৈতিক অপরাধে সমাজ আকনণ্ঠ নিমর্জিত হওয়ার পেছনে তাকওয়ার অনুপস্থিতিই মূল কারণ । মহান আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে তথা তাকওয়ার গুণ অর্জনকারী কক্ষনো এ ধরনের অপরাধ করার দুঃসাহস দেখায় না। অর্থনৈতিক জীবনে তাকওয়ার সঙ্কটই মানুষকে দ্রুত জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষের অর্থনৈতিক জীবনে তাকওয়ার সঙ্কট নিজের খাদ্য, পোশাক এমনকি শরীরকেও হারামের সাথে মিশিয়ে একাকার করে ফেলে । যার পরিণতিতে কবুল হয় না তার ইবাদত । তখন জাহান্নামে যাওয়া ছাড়া তার আর কোন গত্যন্তর থাকে না। সুতরাং একজন মানুষের অর্থনৈতিক জীবনে তাকওয়া এক দুর্লভ সম্পদ, যা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে ঢালের ভূমিকা পালন করে। ৮. অর্থনৈতিক জীবনে তাকওয়ার অনুপস্থিতির পরিণতি অর্থের অবাধ হাতছানি, অর্থের প্রতি মানুষের অদম্য লোভ-লালসার কারণে মানুষের অর্থনৈতিক জীবন পরিচ্ছন্ন রাখা দুরূহ হলেও তাকওয়া অবলম্বনের মাধ্যমে নিফলুষ অর্থনৈতিক জীবন যাপন মোটেও কঠিন নয়। অতন্দ্র প্রহরীর মত তাকওয়াই পারে তাকে পাপমুক্ত রাখতে। যে ব্যক্তির তাকওয়া যত বেশী শক্তিশালী, অর্থনৈতিক জীবনে সে তত বেশী স্বচ্ছ। যার মধ্যে তাকওয়া নেই, সে লোভ-লালসার গোলামে পরিণত হয়। সে পরিণত হয় অর্থের সেবাদাসে। সে ব্যস্ত হয়ে ওঠে হালাল হারামের তোওয়াক্কা না করে দু'হাতে সম্পদ জমাতে । সে মেতে ওঠে বাতিল পন্থায় অন্যের অর্থ সম্পদ ভক্ষণের প্রতিযোগিতায় । তখন সে অসংখ্য জঘন্য অর্থনৈতিক অপরাধে জড়িয়ে পড়ে । সংক্ষিপ্ত আকারে তাকওয়ার অনুপস্থিতির কারণে সংঘটিত উল্লেখযোগ্য কয়েকটি অপরাধ সম্পর্কে এখানে আলোকপাত করা হলো- ৮.১ সুদী কারবারে সম্পৃক্ততা ইসলামের দৃষ্টিতে যা মূলধনের অতিরিক্ত, তা কম হোক বা বেশী হোক, তাই সুদ । এ প্রসঙ্গে হাদীসে বর্ণিত হয়েছে, %6 45০5৮ ০৮5 06 : ০৪ ধাঁ 71০5 4০ এ ৬৮৮ শি রাসূলুল্লাহ স.-এর সাহাবি ফাদালাহ ইবন উবায়িদ রা. সূত্রে বর্ণিত, তিনি বলেছেন, “প্রতিটি খণ যা লাভ বয়ে আনে তা সুদেরই অংশ বিশেষ” ১৯ ১* আল-বায়হাকী, প্রাণুক্ত, খ. ৫, পৃ. ৩৫০, হাদীস নং-১০৭১৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।