ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ইসলামী আইন ও বিচার পৃথিবীতে প্রচলিত পুঁজিবাদী, সমাজতন্তরী ও মিশ্র অর্থনীতির করুণ পরিণতি বিশ্ববাসী অবলোকন করেছে । মানবজাতির অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ এসব অর্থনীতি যে মুখ থুবড়ে পড়েছে তা আজ স্পষ্টভাবে প্রমাণিত। পাশ্চাত্যে হাজার হাজার ব্যাংক দেউলিয়া হয়েছে। সমাজতন্ত্র তার ভূখপ্ডেই আত্মহত্যা করেছে। মিশ্র অর্থনীতিও কিশোরীর লজ্জা নিবারণ, আর্থিক কষ্টে পিতাকে সন্তান বিক্রয় অথবা তাকে হত্যার মত জঘন্য চিত্র ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। পক্ষান্তরে ইসলামী অর্থনীতি কীভাবে মানবজাতির অর্থনৈতিক মুক্তির দিশা দিতে পারে তার প্রমাণ আল- খুলাফাউর রাশীদুনের যুগে অর্থনৈতিক উৎকর্ষ সাধন। যেখানে যাকাত নেয়ার লোকও খুঁজে পাওয়া যেত না। ৭. অর্থনৈতিক জীবন ও তাকওয়া এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত যে, মানুষের জীবনের যে কোন দিক সুন্দর, সুনিয়ন্ত্রিত, আলোকিত ও পরিচ্ছন্ন করতে হলে তাকওয়া অবশ্যই গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করে। মানব জীবনের অন্যান্য দিকের চেয়ে তার অর্থনৈতিক দিকটি একটু ভিন্ন। কেননা অর্থনৈতিক জীবন লোভ-লালসা ও আপসহীন স্বার্থের সাথে সরাসরি জড়িত। সে জন্য অতি সহজে মানুষ এ জীবনে স্বার্থের কবলে পড়ে বিপদগামী হয়ে থাকে । তাই তার অর্থনৈতিক জীবনকে কালিমামুক্ত করে আলোকিত রাখতে হলে, তার তাকওয়া অন্যান্য ক্ষেত্রের চেয়ে এ ক্ষেত্রে বেশী বলিষ্ঠ ও বেশী শক্তিশালী হওয়া প্রয়োজন। অর্থনৈতিক জীবনে যদি তাকওয়ার অনুশীলন করা না হয়, তা হলে, সে মানুষ হিংস্র পশুতে পরিণত হয়। পশুর মতই সে “জোর যার মুল্গুক তার” দর্শন চর্চা শুরু করে। যেখানেই সে অর্থনৈতিক স্বার্থ টের পায়, হালাল-হারামের পার্থক্য উপেক্ষা করে সে নিজের স্বার্থ উদ্ধারে কোমর বেঁধে নেমে পড়ে । সে হারামকে আর হারাম মনে করে না। এর জন্য সে মানুষ হত্যা করতেও পরওয়া করে না। পক্ষান্তরে সে যদি অর্থনৈতিক জীবনে তাকওয়া অনুশীলনে অভ্যস্ত থাকে, তাহলে আল্লাহর কাছে জওয়াবদিহির শঙ্কায় শঙ্কিত হওয়ার কারণে হারাম পন্থায় স্বার্থসিদ্ধির প্রচেষ্টা থেকে সে বিরত থাকতে বাধ্য হয়। সুতরাং অর্থনৈতিক জীবনে পাপ মুক্ত থাকতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে তাকওয়া অনুশীলনের কোন বিকল্প নেই। উল্লেখ্য, জীবনের অনেক ক্ষেত্রে তাকওয়া লালন করে মুত্তাকী হওয়াটা সহজ হলেও অর্থনৈতিক ক্ষেত্রে মুত্তাকী হওয়া বেশী কঠিন। সমগ্ধ পৃথিবীতে যত বিশৃঙ্খলা, যুদ্ধবিগ্রহ ও দাঙ্গা-হাঙ্গামা অনুষ্ঠিত হয়েছে এর অধিকাংশের পিছনে রয়েছে অর্থনৈতিক কারণ । তাকওয়ার অনুপস্থিতি মূলত এ সব পাপাচারের জন্ম দিয়েছে । আমাদের সমাজেও যে অর্থনৈতিক অপরাধ ভয়ঙ্কর রূপ ///.109070790791.00])

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।