অর্থনৈতিক অপরাধ প্রতিরোধ ও তাকওয়া ৪৯ পরিপূর্ণভাবে মুক্ত। সেখানে সুদ, ঘুষ, অবাঞ্চিত মুনাফাখুরী, ফটকা বাজারী, মজুদাদারী, অর্থ আত্মসাতের মত অর্থনৈতিক অপকর্মের সকল দরজা চিরতরে বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে পরিপূর্ণভাবে দেয়া হয়েছে প্রত্যেককে অর্থনৈতিক অধিকার । ধনীদের সম্পদে দরিদ্রদের প্রাপ্যকে করা হয়েছে নিশ্চিত। ইসলাম যে অর্থনীতিকে যথেষ্ট গুরুত্ দিয়েছে তার অন্যতম প্রমান হচ্ছে, কিয়ামতের কঠিন দিনের পাচটি প্রশ্রের দুটি প্রশ্রই হবে অর্থনৈতিক। বর্ণিত হয়েছে, সি 05৮৯-50-06 ১০০৮ ০০৪ ০০৪9০5৮৮৮৮৮ এট শি ক এত এও 445৩৪0১৪955 এ পো 4০০ নি এ ইবন মাসউদ রা. সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ স. বলেছেন, কিয়ামতের দিন আদম সম্ভানকে পাঁচটি প্রশ্ন না করা পর্যস্ত তার রাব্বের নিকট থেকে এক পাও অগ্রসর হতে দেয়া হবে না। তার বয়স সম্পকে সে তা কিভাবে কাটিয়েছে? যৌবন সম্পর্কে, সে তা কি ভাবে অতিবাহিত করেছে? তার সম্পদ সম্পর্কে, সে কোথা হতে তা উপার্জন করেছে, আর কোথায় তা ব্যয় করেছে? যা সে শিক্ষা করেছে, তার কী সে আমল করেছে? এখানে সম্পদ উপার্জনের স্থান ও তা ব্যয়ের খাত সম্পর্কে দুটো প্রশ্ন করা হবে বলে বলা হয়েছে, আসলে মূল অর্থনীতি আয় ও ব্যয়কে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাহলে এ দু'টি বিষয়ে প্রশ্ন করার অর্থই হচ্ছে, একজন মানুষের সার্বিক অর্থনৈতিক জীবনের কোন দিকই প্রশ্বের আওতা থেকে বাদ দেয়া হবে না। সার্বিক অর্থনৈতিক জীবনই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। সুতরাং এ দ্বারা বুঝা যাচ্ছে, ইসলাম এক দিকে যেমন মানুষের অর্থনৈতিক জীবনকে গুরুত্ দিয়েছে, অপর দিকে তার অর্থনৈতিক জীবনে জবাবদিহিতার বিষয়টিকেও স্মরণ করিয়ে দিয়েছে। ইসলামী অর্থনীতির মূল সূত্র হচ্ছে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে বাতিল ও অবৈধ পন্থা বর্জন করা । এ প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন, € ১৮০৬৩ 9১৪৮১ 9ন জেএ ডা ৫৯ হে ঈমানদারগণ! তোমরা একে অপরের ধন-সম্পদ অন্যারভাবে ভক্ষণ করো না ।১২ ৯ ইমাম তিরমিযী, আল-জামি, অধ্যায় : সিফাতুল কিয়ামাহ ওয়ার রাকাইক ওয়াল ওরা, পরিচ্ছেদ : ফিল কিয়ামাহ, প্রাগুক্ত, হাদীস নং-২৪১৬, হাদীসটির সনদ হাসান (০৮) ১৯ আল-কুরআন, ০৪ : ২৯ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।