সম্পাদকীয় আল্লাহ রাব্বুল আলামীন যে দিন এ পৃথিবীতে আদম ও হাওয়া আ.-কে পাঠিয়েছেন সে দিন থেকে তীরা ও তাদের বংশধরেরা কীভাবে এথানে জীবন যাপন করবে তার দিক-নির্দেশনাও দিতে থাকেন । যাদের মাধ্যমে মানুষ এই দিক-নির্দেশনা লাভ করেছে ভীরাই হলেন নবী ও রাসূল । অসংখ্য নবী-রাসূলের আগমন ঘটেছে এ পৃথিবীতে | সর্বশেষ নবী ও রাসূল হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার প্রদর্শিত পথই হলো ইসলামী জীবন বিধান । তার পরে আর কোন নবী বা রাসূল পৃথিবীতে আসবেন না, তাই তার আনীত জীবন বিধানই আল্লাহর সর্বশেষ বিধান। এই বিধানের উৎস কুরআন ও সুন্নাহ । এ পৃথিবীতে চলার পথে মানুষ কোন্ পথ ও পন্থা অবলম্বন করবে তা কুরআন ও সুনাহের আলোকে নির্ধারণ করবে । আর সেটাই হবে ইসলামী পথ ও পদ্ধতি । আধুনিক যুগের ব্যাংক, বীমা ইত্যাদি পদ্ধতি সর্বজনীন রূপধারণ করেছে। ইসলামের প্রাথমিক যুগে এই পদ্ধতিগুলো বর্তমান সময়ের মত ছিলনা । বর্তমান কালের এ সংক্রান্ত পরিভাষাগুলোও তখন প্রচলিত ছিলনা । আধুনিক যুগের ইসলামী ব্যাংকিং ও বীমা পদ্ধতি গত শতকের শেষ দিকে বিশ্বের কয়েকটি দেশে চালু হয় । বর্তমান সময়ে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই প্রচলিত ব্যাংকিং পদ্ধতির অনেক রীতি-পদ্ধতি ইসলামীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । “ইসলামী আইন ও বিচার' জার্নালের বর্তমান সংখ্যায় “কনভেনশনাল ব্যাধকিং প্রডাক্টের শরী“আহ অভিযোজন পদ্ধতি : একটি প্রায়োগিক বিশ্লেষণ” শীর্ষক প্রবন্ধটি এ ধরনের একটি গবেষণা প্রবন্ধ | বিষয়টি ইসলামী ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিগুরুতৃপূর্ণ । ইসলামী জীবন বিধানের একটি অপরিহার্য বিষয় হলো তাকওয়া । একমাত্র আল্লাহ রাব্রুল আলামীনের ভয়ে ভীত হয়ে যে কোন অন্যায় ও অপরাধমূলক কর্ম থেকে মুক্ত থাকা ও তাঁর নির্দেশিত সকল ভালো কাজ ///৬/.0910790281-0007
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.