ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ইসলামী আইন ও বিচার আর মানব জীবনের ব্যাপ্তি যতদূর, তাকওয়ার ব্যাপ্তিও ততদূর । ইসলামে শুধু ব্যক্তি জীবনে তাকওয়া অবলম্বন যথেষ্ট নয়। মানব জীবনের উপর্যুক্ত প্রতিটি দিকেই মানুষের তাকওয়া অবলম্বন ইসলামের অনিবার্য দাবী। সে জন্য একজন মানুষ তার ব্যক্তি জীবনে যেমন তাকওয়ার অধিকারী হবে, তেমনি তাকে পারিবারিক, সামাজিক, ক্ষেত্রেই হতে হবে তাকওয়ার অধিকারী । তাকে মসজিদে যেমন মুত্তাকী বা তাকওয়া সিংহাসনেও হতে হবে মুত্তাকী । বিশেষ ক্ষেত্রে মুত্তাকী হয়ে অপর ক্ষেব্রগুলোতে তাকওয়াবিহীন জীবন যাপন ইসলামের কাম্য নয়। ৬. ইসলামের মানুষের অর্থনৈতিক জীবন অর্থ ছাড়া জীবনের চাকা অচল। লজ্জা নিবারণে বন্ত্র, ক্ষুধা নিবারণে খাদ্য, সুস্থতার জন্য চিকিৎসা, বিদ্যার্জনের জন্য পয়সা; মোট কথা সব কিছুর চালিকা শক্তিই হচ্ছে অর্থ । মানুষের জন্মলগ্ন থেকেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দীড়িয়েছে এ অর্থ। মানুষ পৃথিবিতে আসার পূর্বে পিতামাতা যখন নতুন শিশুর আগমনের বিষয়টি আঁচ করতে পারেন, তখন থেকেই তার পোশাকাদি, খাদ্য ও চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা করতে যেয়ে তাকে অলক্ষ্যে অর্থনীতির সাথে জড়িয়ে ফেলে । আবার কোন মানুষ মৃত্যুবরণ করার পরে তার দাফন কাফনের খরচপাতি মরার পরেও তাকে অর্থের সাথে সম্পর্ক ছিন্ন হতে দেয় না। তাহলে প্রতিটি মানুষ জন্মের পূর্বে ও মৃত্যুর পরেও অর্থের সাথে সম্পর্ক রাখতে বাধ্য হয়। সুতরাং অর্থের বিষয় মানব জীবনের জন্য খুবই গুরুতৃপূর্ণ বিষয়। অর্থ মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান হওয়ার কারণে মানব জীবনের গুরুতৃপূর্ণ অংশ এ অর্থকে উপেক্ষা তো করেইনি, বরং গুরুত্বের সাথেই মূল্যায়ন করেছে। এর জাজ্জ্বল্য প্রমাণ হচ্ছে, ইসলাম ভারসাম্যপূর্ণ অথচ দারিদ্র্য বিমোচনে সফল অর্থনীতির বাস্তব সম্মত ও পরীক্ষিত পদ্ধতি “যাকাত' ভিত্তিক অর্থনীতি প্রণয়ন করেছে। মহাগ্রন্থ আল-কুরআনে সালাতের মত ইসলামের গুরুতৃপূর্ণ রুকন ও অপরিহার্য ইবাদতের আলোচনার পাশাপাশি যাকাতকেও এক সাথেই উল্লেখ করা হয়েছে। যাকাতকে করা হয়েছে ইসলামের তৃতীয় রুকন। মানব জাতির জন্য স্বার্থক ও সুন্দর অর্থনৈতিক জীবন উপভোগের জন্য ইসলাম প্রণয়ন করেছে মানুষের অর্থনৈতিক মুক্তির অতুলনীয় সনদ ইসলামী অর্থনীতি । যে অর্থনীতিতে কেউ কারো উপর যুলম করার সুযোগ নেই । সেখানে কেউ বঞ্চিত হয় না। ইনসাফ লাভে ধন্য হয় প্রতিটি বনী আদম। পুঁজিবাদী অর্থনীতির দশতলা আর গাছ তলার বিভেদ সৃষ্টি হওয়ার সুযোগ সে অর্থনীতিতে একেবারেই অনুপস্থিত। সে অর্থনীতি আবার সমাজবাদী অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা উপেক্ষিত বঞ্চনার হাহাকার থেকে ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।