৪৬ ইসলামী আইন ও বিচার ৪. তাকওয়া-এর অন্তর্নিহিত তাৎপর্য তাকওয়া অদৃশ্য একটি বিষয়, যার লালনস্থল হচ্ছে মানুষের অন্তর। মানুষের মনে তাকওয়ার নির্দমনীয় শক্তি সময় সময় এমন কি লোকচক্ষুর অন্তরালে হলেও জবাবদিহিতার স্বচ্ছ অনুভূতি সৃষ্টি করে, যা তাকে নিন্দিত সব কাজ থেকে বিরত থাকতে আর নন্দিত কাজ করতে বাধ্য করে। তখন সে সকল সময় তাকে পর্বেক্ষণকারী, যার থেকে তার কোন সৃষ্স্াতিসূন্ম কাজও গোপন রাখার কোন সুযোগ নেই, সেই মহামহিম আল্লাহর সম্মুখে জবাবদিহিতার আশঙ্কায় শঙ্কিত ও ভীত সন্ত্রস্ত থাকে। তার সকল কাজকর্ম পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক নিখিল জাহানের রাব্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাঁআলা অবশ্যই দেখছেন, এ অনুভূতি তার মধ্যে অপরাধ থেকে বিরত ও ভালো কাজ করার অদম্য আগ্রহ সৃষ্টি করে। যার অনিবার্য প্ররিণতিতে সে যে কোন অপকর্ম করার অথবা অপরিহার্ধ করণীয় কাজ বর্জন করার দুঃসাহস দেখাতে পারে না। গভীর রজনী । আমিরুল মুমিনীন উমর রা. প্রজাদের অবস্থা সরেজমীনে দেখার জন্য ছদ্রবেশে পৌছালেন এক মরু কুঠরির সন্নিকটে । কথোপকথন হচ্ছে, মা ও বালিকার মধ্যে । শুনছেন উমর রা. মা: এখানে উমরও নেই, তার পক্ষেরও কেউ নেই। আমাদের দুধে পানি মিশানোর বিষয়টি কেউ দেখছে না। তাদের অলক্ষ্যে আমরা মদীনার বাজারে পানি মিশ্রিত দুধ বিক্রয় করে বেশী লাভবান হবো। এসো আমরা দুধে পানি মিশ্রিত করি। বালিকা : না, মা এটা হতেই পারে না। এ কাজ উমর ও তার প্রশাসনের অলক্ষ্যে হলেও উমরের যে রাব্ব, নিখিল জাহানের যে পর্যবেক্ষক, আমাদেরও সে রাব্ব আল্লাহ মহামহিম তো আমাদের দেখছেন। তার কাছে আমরা কী জবাবদিহি করবো, তা কী ভেবে দেখেছ? আসলে সকল সময় আল্লাহ্র তত্বাবধানে থেকে জবাবদিহিতার এ অভিব্যক্তি, যা এ মরুর বেদুঈন বালিকার মুখ থেকে উচ্চারিত হয়েছে এটাই হচ্ছে তাকওয়ার বাস্তব রূপ । এ তাকওয়ার মহাসিন্ধ থেকে উচ্ছুসিত জবাবদিহিতার অনুভূতিই উমর রা.-এর মত বেহেশতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিকেও সদাসর্বদা তাড়া করে ফিরত। তিনি বলতেন, ০৯ ক | অভ 0 ভরা 5 এ ও ০০ এ যদি ফুরাতের কিনারায় কোন মেষশাবক মারা যায়, তবে আমি ভয় পাই যে, এর জন্যও আল্লাহ তাঁআলা আমার কাছে কৈফিয়ত চাইবেন ।? * ইবনুল জাওযী, সিফাতুস সাফওয়াহ, তাহকীক : মাহমৃদ ফাখুরী ও ড. মুহাম্মাদ রওয়াস কলআহ জী, বৈরূত : দারুল মা'রিফা, ১৩৯৯ হি/ ১৯৭৯ ধ্ি., খ. ১, পৃ. ২৮৫ ///.109070790791.00])
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।