অর্থনৈতিক অপরাধ প্রতিরোধ ও তাকওয়া ৪৫ আর তাকওয়ার সারার্থ হচ্ছে, ঈমান সহকারে ছাওয়াবের আশায়, নির্দেশ ও নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা । সুতরাং আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তার নির্দেশের উপর ঈমান ও তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে তা পরিপালন করা এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তার নিষেধের উপর ঈমান ও তার শান্তির ভয়ে তা বর্জন করা।৫ মোট কথা, মহান আল্লাহর ভয়ে শঙ্কিত হয়ে তার নিষিদ্ধ কাজ বর্জন ও তার নির্দেশিত কাজ সম্পাদন করার নামই হচ্ছে, তাকওয়া" । ৩. তাকওয়া -এর গুরুত্ তাকওয়ার অনুশীলন একজন মুসলিমের জন্য খুবই গুরুতপূর্ণ। যার মধ্যে তাকওয়া নেই তার মধ্যে আর পশুর মধ্যে কোন পার্থক্য থাকে না। তাকওয়া একজন মানুষকে সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত ও আলোকিত মানুষে পরিণত করে। সত্যিকারের মানুষ হওয়ার জন্য তাকওয়া অনুশীলনের কোন বিকল্প নেই। পাপ ও কলুষমুক্ত পরিচ্ছন্ন জীবন শুধুমাত্র তাকওয়ার মাধ্যমেই অর্জন করা সন্ভব। জাহিলী যুগের বর্বর, উচ্ছৃঙ্খল ও অসভ্য মানুষগুলোকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে, রাসূলুল্লাহ স. তাদের মনে তাকওয়ার বীজটিই বপন করে ছিলেন। যার অনিবার্ধ পরিণতিতে এ জাতি মানুষের নিরাপত্তা দানের ক্ষেত্রে প্রবাদে পরিণত হয়েছিল। নারীর সতীত্ব হরণকারীরা হয়েছিল সতীত্ব রক্ষার অন্তন্দ্র প্রহরী । লুটেরা ও ডাকাতরা হয়েছিল অন্যের সম্পদ ও আমানত রক্ষার সৈনিক। পুলিশ প্রশাসন, র্যাব, যৌথ বাহিনী, চিতা, কুবরা, ডগস্কোয়াড, সিআইডি ও গুপ্তচররা যখন মানুষকে অপরাধমুক্ত করতে ব্যর্থ হয়, তখন তাকওয়াই পারে মানুষকে পরিপূর্ণ অপরাধ মুক্ত করতে। একটি অপরাধ মুক্ত আলোকিত সমাজ বিনির্মাণের জন্য তাকওয়াই একমাত্র কার্ধকর মাধ্যম । সুতরাং তাকওয়ার রয়েছে অপরিসীম গুরুতৃ। মহাগ্রসু আল-কুরআন ও বিশুদ্ধ হাদীসসমূহের বর্ণনাতেও এর সীমাহীন গুরুত্ব ফুটে ওঠেছে।১ এসব আয়াত ও হাদীসে বারবার বিভিন্নভাবে তাকওয়া অর্জনের আহ্বান, তাকওয়াকে সবকিছুর মূল বলে স্বীকৃতি দান, তাকে পার্থিব অভাব অনটন ও সমস্যা উত্তরণ, ইহলৌকিক ও পারলৌকিক- নাজাতের মোক্ষম মাধ্যম হিসেবে উল্লেখ এবং একে সর্বক্ষেত্রে সর্বোত্তম পাথেয় হিসেবে নির্ধারণ করা প্রভৃতি তাকওয়ার অপরিসীম গুরুত্বের জ্লত্ত প্রমাণ বহন করে। ৫- ইবনু কায়্িম আল-জাওযিয়্যাহ, আর-রিসালাহ আত-তাবৃকিয়যাহ যাদুল মুহাজির ইলা রাব্বিহী তাহকীক : ড. মুহাম্মাদ জামীল গাষী, জেদ্দা : মাকতাবাতুল মাদানী, তা.বি., পৃ. ১০ ৬. বিস্তারিত দেখুন : আল-কুরআন, ০৪ : ০১, ০৪ : ১৩১, আল-কুরআন, ০২ : ২৭৮, আল- কুরআন, ০৩ : ১০২, আল-কুরআন, ০৫ : ৩৫, আল-কুরআন, ০৯ : ১১৯, আল-কুরআন, ৩৩ : ৭০, আল-কুরআন, ৫৭ : ২৮, আল-কুরআন, ৫৯ : ১৮ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।