ইসলামী আইন ও বিচার বর্ষ: ১০ সংখ্যা : ৪০ অক্টোবর - ডিসেম্বর : ২০১৪ অর্থনৈতিক অপরাধ প্রতিরোধ ও তাকওয়া : একটি পর্যালোচনা ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম* [সারসংক্ষেপ : মহাথহ আল-কুরআন, বিশুদ্ধ হাদীস ও বিদগ্ধ মুসলিম মনীষীদের দৃষ্টিতে মুমিন জীবনে 'তাকওয়া' বা আল্লাহভীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । আমাদের সমাজের অনেকেই অন্যান্য ক্ষেত্রে কিছুটা হলেও তাকওয়া অনুশীলন করলেও মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ অর্থনৈতিক কমর্কাণে তাকওয়ার অনুশীলন করেন না। যার অনিবার্ধ পরিণতিতে সমাজে অর্থনৈতিক অপরাধ অপ্রতিরোধ্য হয়ে দেখা দিয়েছে । সুদ, ঘুষ, যাকাত প্রদান থেকে বিরত থাকা, অবৈধ পন্থায় ব্যবসা-বাণিজ্য করা, অপচয়, কৃপণতা ও অনৈসলামিক ব্যাংকিং প্রভৃতি অসংখ্য অর্থনৈতিক অপরাধে আমাদের সমাজ হাবুডুবু খাচ্ছে। মানুষের অর্থনৈতিক জীবনে তাকওয়ার অনুপস্থিতি এ সব অপরাধ প্রবণতা সম্প্রসারণের মুল কারণ । তাকওয়ার ব্যাণ্তি সম্প্রসারণ ঘটিয়ে অর্থনৈতিক জীবনে এর যথাযথ অনুশীলনের ব্যবস্থার মাধ্যমে আমাদের সমাজের অধিকাংশ অপরাধ প্রতিরোধ করা স্ব । এ স্বতঃসিদ্ধ দেয়াই এ প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় |) ১. প্রারস্তিক কথা মহান আল্লাহ কত সুন্দরই না বলেছেন, ৫৮ 48-15/70৯ তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন ।৯ তাকওয়ার এ অগ্রগামিতা মানব জীবনের সকল ক্ষেত্রে খুবই গুরুতৃপূর্ণ হলেও অর্থনৈতিক জীবনে এর গুরুত্ব আরো অনেক গুণ বেশী । ইসলামের দৃষ্টিতে লেনদেন, আয়-উপার্জন ও ব্যয়-খরচে তথা অর্থনৈতিক জীবনেও তাকওয়া অবলম্বনকে খাটো করে দেখার সুযোগ নেই। বরং একজন মানুষ প্রকৃত তাকওয়ার অধিকারী হওয়ার বাস্তব প্রমাণই হচ্ছে, তার অর্থনৈতিক জীবনে তাকওয়ার পরিপূর্ণ অনুশীলন। তাকওয়া অনুশীলনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক জীবন পরিচালনার গুরুতৃ, মানুষের তাকওয়াহীন অর্থনৈতিক জীবনের পরিণতি প্রভৃতি বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে বক্ষ্যমাণ প্রবন্ধটি । * অধ্যাপক, দা“ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া । ১» আল-কুরআন, ৪৯: ১৩ ///.109070790791.00)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।