৩৮ ইসলামী আইন ও বিচার গ) কার্ডধারকের হিসাব যেহেতু স্থানীয় মুদ্রায়, সেহেতু ব্যাংক তার নিজের পক্ষ থেকে (মুয়াককিল বা হিসাবধারকের অনুমতির পরিপ্রেক্ষিতে) মুদ্রা বিনিময় করে তা ডলারে পরিণত করে। ঘ) মুদ্রা বিনিময়ের ফিস বাবদ কার্ডধারীর হিসাব থেকে কর্তিত অর্থ যার একটি অংশ ধারক ব্যাংক গ্রহণ করল তা মূলত খণের উপর শর্তযুক্ত বাড়তি স্বরূপ । উপরোক্ত বিশ্লেষণের আলোকে এই ট্রানজেকশনের বিধান উপরোক্ত বিশ্লেষণ থেকে দুটি বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান হয়: গুণ ধারক ব্যাংক (মার্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) কার্ডধারী থেকে খণের উপর শতকরা হারে যে বাড়তি অর্থ গ্রহণ করছে তা সুদের অন্তর্তুক্ত। কেননা খণের উপর কোন বাড়তি গ্রহণ করার অধিকার খণদাতার নেই। কার্ডধারীর ব্যাংক (আল-আমিন ব্যাংক) ,তার গ্রাহকের হিসাব থেকে এক্সচেঞ্জ ফি নামে যে বাড়তি গ্রহণ করছে তার কোন ভিত্তি নেই। কেননা বৈদেশিক মুদ্রায় রূপান্তরের পর (বিনিময় মূল্যসহ) সমুদয় অর্থ গ্রহকের হিসাব থেকে কর্তন করে বৈদেশিক ব্যাংককে (মার্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) প্রদান করা হয়। অর্থাৎ কাস্টমার নিজেই যদি তার ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা (ডলার) উত্তোলন করতেন তবে যে অর্থ কর্তন করা হত তার চেয়ে বাড়তি কোন অর্থ কর্তন বৈধ হবে না। অতএব, যদি এ জাতীয় কোন বাড়তি অর্থ বা শতকরা বিশেষ কমিশন বিলোপ করা হয় এবং কার্ড ইস্যুকারী ও /,]1%[এর স্বত্বাধিকারী ব্যাংক তা গ্রহণ না করে তবে এ জাতীয় লেনদেন বৈধ হওয়ার ক্ষেত্রে কোন সন্দেহের অবকাশ থাকে না। ইসলামী ক্রেডিট কার্ড : প্রেক্ষিত বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও বর্তমানে ইসলামী ক্রেডিট কার্ড চালু হয়েছে। ইসলামী ক্রেডিট কার্ডের কার্যকৌশল ও সংশ্লিষ্ট শরী“আহ বিষয়সমূহ আলোচনার জন্য এ প্রবন্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবর্তিত “ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড”কে গ্রহণ করা যেতে পারে । কর্মকৌশল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকের চাহিদা পূরণ এবং দেশে ও বর্হিবিশ্বে উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী আর্থিক লেনদেন ও ব্যাংকিং বিষয়ে পারদর্শী বিশেষজ্ঞগণের মতামতের ভিত্তিতে ইসলামী শরী“আহসম্মত ক্রেডিট কার্ড চালু করেছে। আন্তর্জাতিক ব্যবস্থার সাথে সমন্বয় করে “ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড” নামে প্রবর্তিত এ কার্ডের সিলভার, গোল্ডেন ও প্রাটিনাম তিনটি প্রকার ///.109070790751.00)
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।