কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী“আহ অভিযোজন পদ্ধতি ৩৭ কার্ডধারীর ব্যাংক (আল-আমিন ব্যাংক) তার গ্রাহকের হিসাব থেকে আজকের এক্সচেঞ্জ রেটের উপর যে বাড়তি কমিশন কর্তন করে তা সুদ হিসেবে গণ্য হবে। কেননা এ পরিসরে গ্রাহক বৈদেশিক ব্যাংক (মোর্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) থেকে গৃহীত অর্থ ও আন্তর্জাতিক ব্যাংক কার্ড পৃষ্ঠপোষক কোম্পানির ফিস ছাড়া অন্য কিছু প্রদান করতে বাধ্য নন। গ্রাহকের অর্থ থেকে যে অতিরিক্ত অর্থ কার্ড ইস্যুকারী ব্যাংক আল-আমিন ব্যাংক) কর্তন করে আর তার একটি অংশ 4১1, ধারক ব্যাংক (মার্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) গ্রহণ করে এটিও সুদের অর্তভুক্ত। কেননা এটি প্রদত্ত খণের উপর গৃহীত বাড়তি স্বরূপ ।৬ অতএব, যদি এ লেনদেনের ক্ষেত্রে কোন প্রকার বাড়তি অর্থ আদায় করা না হয়, গ্রাহকের ব্যাংক যদি উক্ত দিনের বিনিময় মূল্য গ্রহণ করে মুদ্রা রূপান্তর করে এবং এটিএমধারী ব্যাংক যদি শুধুমাত্র তার থেকে যে পরিমাণ অর্থ উত্তোলিত হয়েছে সে পরিমাণ ফেরত নেয়, তবে এ জাতীয় লেনদেন অবৈধ হওয়ার কোন কারণ অবশিষ্ট থাকে না। এ জাতীয় লেনদেনে আন্তর্জাতিক ব্যাংক কার্ড পৃষ্ঠপোষক কোম্পানি মধ্যস্থতার খাতিরে যে অর্থ গ্রহণ করে তাতে কোন দোষ নেই ।৬* উক্ত ট্রানজেকশনের ঘিতীয় ফিকহী বিশ্লেষণ কার্ডধারক আমেরিকান ব্যাংক (মোর্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) থেকে যে অর্থ উত্তোলন করলেন তা তিনি নিজেই উক্ত ব্যাংক থেকে কর্ষ নিলেন। আর এ ক্ষেত্রে নিয়নোক্ত পর্যায়গুলো অতিক্রান্ত হয়েছে: ক) কার্ডধারী /ণ"৬ এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা থেকে ১০০ ডলার কর্জ হিসেবে তলব করলে ব্যাংক তার পরিচিতি নিশ্চিত হওয়ার পর তার আবেদন মঞ্জুর করল। খ) কার্ডবাহক আমেরিকান ব্যাংক থেকে গৃহীত এ খাণের অর্থ পরিশোধের দায়িত্ব তার ব্যাংক আল-আমিন ব্যাংককে অর্পণ করল। ফলে আল-আমিন ব্যাংক কার্ডধারীর হিসাব থেকে উক্ত অর্থ আমেরিকান ব্যাংককে পরিশোধের দায়িতৃপ্রাপ্ত হল। ৬. কেউ কেউ এটাকে কমিশন বা ফি মনে করতে পারেন। কিন্তু এটি কমিশন বা ফি হতে পারে না এই কারণে যে, যেহেতু খণদাতা ব্যাংক থেকে যে মুদ্রায় যে পরিমাণে অর্থ খণ নেয়া হয়েছে ঠিক সেই মুদ্রায় সে পরিমাণ অর্থ ফেরত দেয়া হয়েছে। সুতরাং এরপর এই বাড়তির শর্তারোপ সুদ বৈ অন্য কিছু হতে পারে না। | ৬» আব্দুল্লাহ বিন মুহাম্মাদ বিন সালিহ আল-রব'রী, আত তাখরীজুল ফিকহী লি ইসতিমালি বিতাকা আস-সাররাফ আল-আলী, রিয়াদ : মাকতাবাতে আল-রুশদ, প্রথম প্রকাশ-২০০৫ ব্রি. পৃ. ২০ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।