ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 202
📝 Text 📖 PDF

৩৬ ইসলামী আইন ও বিচার পর্যায়ে চলে যায় আর খণ ভিন্ন ধর্মীয় পণ্যে মুদ্রায়) পরিশোধ বৈধ হওয়ার জন্য ইসলামী শরীয়াতে দুটি শর্ত রয়েছে : ১. বিকল্প মুদ্রায় খণ পরিশোধের চুক্তির মজলিসে তথা উভয় পক্ষ একে অন্য থেকে আলাদা হওয়ার পূর্বে তা হস্তগত করা । ২. বিকল্প মুদ্রার হিসাব আজকের মূল্যে হতে হবে ।৯* উপরোক্ত শর্ত দুটির দলীল আব্দুল্লাহ ইবনে উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাকী' উপত্যকায় উট বিক্রয় করতাম। কোন কোন সময় দিনারের হিসেবে বিক্রয় করতাম কিন্তু গ্রহণ করতাম দিরহাম; আবার কোন কোন সময় দিরহামের হিসেবে বিক্রয় করতাম কিন্তু গ্রহণ করতাম দিনার। একটির পরিবর্তে অন্যটি গ্রহণ করতাম একটির পরিবর্তে অন্যটি দিতাম । অতঃপর আমি রাসূলুল্লাহ স.-এর কাছে এলাম তিনি তখন (তীর স্ত্রী ও আমার বোন) হাফসার ঘরে ছিলেন, আমি বললাম. হে আল্লাহর রাসূল! আমি আপনার থেকে একটি বিষয় জানতে আগ্রহী । আমি বাকী উপত্যকায় উট বিক্রয় করি। কোন কোন সময় দিনারের হিসেবে বিক্রয় করি কিন্তু খ্ুহণ করি দিরহাম; আবার কোন কোন সময় দিরহামের হিসেবে বিক্রয় করি কিন্তু গ্রহণ করি দিনার। একটির পরিবর্তে অন্যটি গ্রহণ করি একটির পরিবর্তে অন্যটি প্রদান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ০5515596551 5 ৫ 257 ৬৮ ০০6৬ কোন অসুবিধা নেই, তবে (মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে) আজকের মূল্য গ্রহণ করবে। সম্পূর্ণ লেনদেন সম্পন্ন না হওয়া পর্যন্ত পৃথক হবে না।** উক্ত দুটি শর্ত এই ট্রানজেকশনে পুরণ হয় কি? প্রথম শর্তটি সম্পূর্ণ হয়। কেননা স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক উক্ত খণের অর্থ কাস্টমারের হিসাব থেকে কর্তিত হয়ে ব্যাংকের হিসাবে জমা হয়ে যায়। কিন্তু দ্বিতীয় শর্ত পুরণ হয় না। কেননা এ ক্ষেত্রে ব্যাংক কাস্টমার থেকে আজকের মুল্যের উপর বাড়তি এক্সচেঞ্জ ফিগ্রহ্ণ করে এবং 4.৬ ধারক ব্যাংকে তার একটি অংশ প্রদান করে। এ জন্য আমরা এ সিদ্ধান্তে পৌছাতে পারি যে, এ দৃষ্টিকোণ থেকে এ জাতীয় লেনদেন বৈধ না হওয়ার ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্টভাবে প্রতীয়মান হয়: ৬. ইবনু তাইমিয়া, মাজমু' ফাতওয়া শাইখুল ইসলাম ইবনি তাইমিয়া, বিশ্লেষণ : আব্দুর রহমান বিন কাসেম, মাতবাআতে আল-নাহদা আল-হাদীসাহ, ১৪০৪ হি, খ. ২৯, পৃ. ৫১০ ৬. হাদীসটি আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, আহমাদ, দারিমী, তহাজী, দারু-কৃতনী, হাকিম, বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন। দ্রষ্টব্য : ইমাম আবূ দাউদ, আস-সুনান, অধ্যায় : বুযু, পরিচ্ছেদ : ফী ইকতিদাউজ জাহবি মিনাল ওয়ারিকি, খ. ৩, পৃ. ৩৩৩, হাদীস নং ৩৩৫৪ ///.109070790791.00])

— Page 37 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.