ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ইসলামী আইন ও বিচার বিভিন্ন প্রকার কার্ডের শরয়ী বিধান ইসলামী ব্যাংকের জন্য বিভিন্ন ধরনের ব্যাংক কার্ড ইস্যুর বিধান ও শর্তাবলি নিম্নরূপ: ১. গ্রাহকের স্থিতি থেকে অর্থ উত্তোলনের জন্য ব্যাংক কার্ড ইস্যু করা বৈধ, তবে এর সাথে কোন প্রকার সুদী কারবার জড়িত থাকতে পারবে না। ২. কার্ড ধারকের কাছে প্রাপ্য অর্থ পরিশোধ করতে বিলম্ব হলে তার উপর কোন সুদ নির্ধারণ করা যাবে না। ৩. যদি আর্থিক প্রতিষ্ঠান এ কার্ডের বিপরীতে গ্যারান্টি স্বরুপ বাহককে অনুক্তোলনযোগ্য কোন স্থিতি জমা রাখতে বাধ্য করে তবে এ অর্থ মুদ্বারাবার ভিত্তিতে বিনিয়োগ করতে হবে এবং নির্ধারিত হারে মুনাফা ক্টন করতে হবে। ৪. আর্থিক প্রতিষ্ঠান কার্ড ধারককে এ মর্মে শর্ত প্রদান করবে যে, সে ইসলামী শরীয়াতে নিষিদ্ধ এমন কোন কাজে এই কার্ড ব্যবহার করতে পারবে না, করলে প্রতিষ্ঠান এ কার্ড বাজেয়াপ্ত করার ক্ষমতা সংরক্ষণ করে। ৫. ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের জন্য সুদী কিস্তিতে অর্থ পরিশোধের শর্তযুক্ত কোন কার্ড ইস্যু করা বৈধ নয়।৬ আন্তর্জাতিক পরিসরে ব্যাংক কার্ডের ব্যবহার উদাহরণ : জনাব “ক” আল-আমিন ব্যাংক লিঃ এর এটিএম কার্ডধারক। উক্ত ব্যাংকের কোন এক শাখায় তার দেশীয় মুদ্রায় একাউন্ট রয়েছে। বিশেষ প্রয়োজনে তিনি আমেরিকা সফর করলেন এবং তার একাউন্ট থেকে আমেরিকার স্থানীয় মুদ্রা (ডলার) উত্তোলন করার জন্য স্থানীয় যে ব্যাংকের সাথে আন্তর্জাতিক ব্যাংক কার্ড পৃষ্ঠপোষক কোম্পানির লেনদেন রয়েছে এমন ব্যাংকের (ধধেরা যাক, মার্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) "এ বুথে গেলেন। জনাব “ক” তার একাউন্ট থেকে ১০০ ডলার উত্তোলন করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে তার আল-আমিন ব্যাংকের হিসাব থেকে ৭০০০ টাকা (আনুমানিক) কর্তন হয়ে গেল। উত্তোলিত এই ১০০ ডলার আল- আমিন ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক কার্ড পৃষ্ঠপোষক কোম্পানিকে (ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস...) প্রদান করে। কেননা এই কোম্পানিই উভয় ব্যাংকের মধ্যস্থৃতাকারী। অতঃপর মধ্যস্থৃতাকারী কোম্পানি এ অর্থ আমেরিকার স্থানীয় ব্যাংককে (মার্কেন্টাইল ব্যাংক অব আমেরিকা) পরিশোধ করে। এ ক্ষেত্রে আল- আমিন ব্যাংক তার কার্ডধারক জনাব “ক' থেকে উত্তোলিত অর্থ ছাড়াও একটি নির্ধারিত অংক কমিশন হিসেবে গ্রহণ করে যা পরবর্তীতে সেবা গ্রহণের কারণে ৬» সম্পাদনা পরিষদ, আল-মা 'আঈর আশ-শার 'যীয়্যাহ, প্রাগুক্ত, মানদণ্ড : ২, পৃ. ২৪ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।