কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী“আহ অভিযোজন পদ্ধতি ৩৩ ক্ষেত্রে ব্যাংক ওকীল বা প্রতিনিধি এবং কাস্টমার প্রতিনিধি নিয়োগকারী । ব্যাংক এই একটি পারিশ্রমিক গ্রহণ করে আর ওকালা বা প্রতিনিধিত্ের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ কোন প্রকার মতপার্থক্য ছাড়াই বৈধ ।৮ তৃতীয় মত : মধ্যস্থতাকারী ব্যাংক বা “আল-আমিন ব্যাংক লিমিটেড” ও ব্যাংক কার্ডের ধারকের মধ্যকার চুক্তিকৃত সম্পর্ক হলো ওকালা (প্রতিনিধিত্), কর্ষ, কাফালা (জামিন হওয়া) ও গ্যারান্টির সম্পর্ক। কার্ড ইস্যুকারী ব্যাংক কাষ্টমারের পক্ষ থেকে ব্যবসায়ীকে ধাণের অর্থ পরিশোধের প্রতিনিধি । অন্যদিকে যখন ব্যবসায়ী কাস্টমার থেকে অনাদায়ী অর্থ সংগ্রহের জন্য কাস্টমারের স্বাক্ষর সম্বলিত এ.টি.এম. মেশিনের রিসিভ কপি নিয়ে ব্যাংকে যায়, তখন ব্যাংক সাথে সাথে তার প্রাপ্য পরিশোধ করে। আর এ পরিপ্রেক্ষিতে এর মধ্যে কর্ষে হাসানার বিষয়টি সংশ্লিষ্ট থেকে যায়। একইভাবে এর অভ্যন্তরে কীফালাহ ও গ্যারান্টির বিষয়ও নিহিত। কেননা ব্যবসায়ী থেকে পণ্য বা সেবা খরিদ করার বিনিময়ে গ্রাহকের কাছে প্রাপ্য অর্থের ব্যাপারে জামানাত ও গ্যারান্টি প্রদান করে থাকে।*৯ বর্তমান যুগের ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে বলা যায়, মধ্যস্থৃতাকারী ব্যাংক ও কার্ডের বাহকের মধ্যে এক চুক্তিতে বিভিন্ন সম্পর্কের সৃষ্টি হয় প্রকৃতপক্ষে এর মধ্যে ওকালা, কর্ষে হাসানা, কাফালাহ ও গ্যারান্টির সম্পর্ক বিদ্যমান । চতুর্থত : পক্ষ ৩ পক্ষ ৪ এর মধ্যকার সম্পর্কের ফিকহী বিশ্লেষণ পণ্য বিক্রয় বা সেবা প্রদানকারী ব্যাংকিং বা বাণিজ্যিক কোম্পানি অর্থাৎ “আল-উসরা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি” ও কার্ড ধারকের মধ্যে দুটি সম্পর্কের যে কোন একটি থেকে মুক্ত নয়। তাদের মধ্যে ক্রেতা ও বিক্রেতার সম্পর্ক হতে পারে এ ক্ষেত্রে ব্যবসায়ী কোম্পানি হবেন বিক্রেতা ও কার্ডধারী হবেন ক্রেতা আর তাদের মধ্যকার বেচাকেনা সম্পাদিত হবে ব্যাংক কার্ডের মাধ্যমে ৷ অথবা তাদের মধ্যে ভাড়া ও উপকার হাসিলের সম্পর্কও হতে পারে, যেমন- গাড়ী ও হোটেল ভাড়া করা ইত্যাদি। সে ক্ষেত্রে ব্যবসায়ী হবেন সেবার মালিক আর কার্ডধারী হবেন উপকার গ্রহীতা এবং তাদের মধ্যকার লেনদেন ব্যাংক কার্ডের মাধ্যমে সম্পাদিত হবে ।৯ ৫৮ আল-জাওয়াহেরী, “বিতাকাতুল ইতিমান”, প্রাপ্ুক্ত, পৃ. ৬০৭ ৫» আবু শুদ্দাহ, “বিতাকাতুল ইতিমান ওয়া তাকঈফুহাশ শর'যী”, প্রাপ্ত, পৃ. ৬৭৫ ৬ ফাহাদ আল-রশীদী, লেকচার অন ব্যাতকিং ট্রানজেকশনস ল, ইসলামিক ফাইন্যান্স বিভাগ, কুয়েত বিশ্ববিদ্যালয়, তারিখ: ২৮/০৫/২০০৮ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।