৩২ ইসলামী আইন ও বিচার ছবিতীয়ত : পক্ষ ২ ও পক্ষ ৩ এর মধ্যকার সম্পর্কের ফিকহী বিশ্লেষণ এ জাতীয় সম্পর্কের মধ্যে ওকালাহ (প্রতিনিধিত্ব) ও কাফালাহ (জামিন) দুটি ফিকহী পরিভাষা বর্তমান রয়েছে। একদিক থেকে দেখা যায় কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বা “আল-আমিন ব্যাংক লিমিটেড” এজেন্ট ও বাণিজ্যিক কোম্পানি বা “আল-উসরা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি” গ্রাহক থেকে অর্থ গ্রহণের দায়িতৃপ্রাপ্ত। আবার অন্য দৃষ্টিকোণ থেকে “আল-আমিন ব্যাংক লিমিটেড” গ্রাহকের খণের বিষয়ে কফিল (জামিনদার) আর “আল-উসরা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি” মাকফুল (যোর দায়িত্ব নেয়া হয়েছে)। তৃতীয়ত : পক্ষ ২ও পক্ষ ৪ এর মধ্যকার সম্পর্কের ফিকহী বিশ্লেষণ মধ্যস্তৃতাকারী স্থানীয় ব্যাংক অর্থাৎ এ প্রবন্ধে “আল-আমিন ব্যাংক লিমিটেড” ও কার্ডের ধারকের মধ্যকার চুক্তির সম্পর্ক নিয়ে বর্তমান সময়ের ফিকহ বিশেবজ্ঞগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তাদের মতামতকে তিনভাগে ভাগ করা যায় এভাবে: প্রথম মত : মধ্যস্থতাকারী ব্যাংক বা “আল-আমিন ব্যাংক লিমিটেড” ও ব্যাংক কার্ডের ধারকের মধ্যকার চুক্তিকৃত সম্পর্ক হলো কর্ষ (১) ও গ্যারান্টির (০.০) সম্পর্ক। কেননা কার্ডের ধারক কোন পণ্য বা সেবা ক্রয় করলে স্বয়ংক্রিয়ভাবে সে ব্যাংক থেকে কর্জ গ্রহণ করে, তখন পণ্য বা সেবার মূল্য তার খণ হিসেবে পরিগণিত হয় যা সে পরবর্তীতে পরিশোধ করে । এই খণের ভিত্তিতে ব্যাংক কার্ড বাহকের এ অর্থ ব্যবসায়ীকে প্রদান করার গ্যারান্টি প্রদান করে। একইভাবে ব্যাংক কার্ড সংক্রান্ত নীতিমালার অধিকাংশ শর্ত-শরায়েত ইসলামী শরীয়াতের গ্যারান্টি চুক্তি ও তার শর্তাবলির অর্তভুক্ত এবং ব্যাংক কার্ড ব্যবহারের পরিপ্রেক্ষিতে কর্তিত চার্জ গ্যারান্টির বিনিময় হিসেবে বিবেচ্য ।* আর ব্যবহারের পূর্বে অর্থাৎ যদি কার্ড বাহকের উপর কোন খণ সাব্যস্ত না হয় তাকে ফকিহগণের পরিভাষায় বলা হয় “এমন গ্যারান্টি যা এখনও সাব্যস্ত হয়নি' জমহুর আলিমগণ এটাকে বৈধ বলেছেন ।? দ্বিতীয় মত : মধ্যস্থতাকারী ব্যাংক বা “আল-আমিন ব্যাংক লিমিটেড” ও ব্যাংক কার্ডের ধারকের মধ্যকার চুক্তিকৃত সম্পর্ক হলো ওকালা (প্রতিনিধিত্)। কেননা ব্যাংক এই কার্ডের চুক্তিপত্রের ভিত্তিতে গ্রাহকের হিসাব থেকে পণ্য বা সেবার মূল্য পরিশোধে চুক্তিবদ্ধ। অথবা ব্যাংকের নিজেস্ব ফাশ্ড থেকে ক্রয় করে কাস্টমারকে প্রদান করে এবং পরবর্তীতে কাস্টমারের ব্যাংক কার্ড থেকে কর্তন করে। অতএব, এ ৭" আল-কবারঈ, “বিতাকাতুল ই'তিমান” প্রাপ্তক্ত, পৃ. ৩৮৯-৩৯০ ৭৭. মুহাম্মাদ বিন মুহাম্মাদ আল-হান্তাব আল-মাগারবী, মাওয়াহিব আল-জলীল শরহে মুখ্তাসার খলীল, বৈরূত : দারুল ফিকর, ২য় প্রকাশ-১৪১২ হি. খ. ৫, পৃ. ৯৯; মুহাম্মাদ বিন আহমাদ আল-ফুতুহী, মুনতাহা আল-ইদারাত, বৈরুত : দারু আলামিল কুতুব, সনবিহীন, খ. ২, পৃ. ২৪৮ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।