কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী“আহ অভিযোজন পদ্ধতি ৩১ পক্ষ-৫: কেউ কেউ সমন্বয়কারীর আরও একটি পক্ষ বৃদ্ধি করেছেন; যে কার্ডের মাধ্যমে লেনদেন হওয়া বিল পরিশোধের বিষয়ে ব্যবসায়ী ও ব্যাংক কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করে ।৫ পক্ষসমূহের মধ্যকার পারস্পারিক সম্পর্ক উক্ত পাঁচ পক্ষের মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়, যেমন- সম্পর্ক-১: ব্যাংক কার্ডের পৃষ্ঠপোষক সংস্থা (পক্ষ-১) ও মধ্যস্থৃতাকারী স্থানীয় ব্যাংক অর্থাৎ চলমান প্রবন্ধে “আল-আমিন ব্যাংক লিমিটেড” (পক্ষ-২) এর মধ্যকার সম্পর্ক। সম্পর্ক-২: মধ্যস্থৃতাকারী স্থানীয় ব্যাংক অর্থাৎ “আল-আমিন ব্যাংক লিমিটেড” (পক্ষ- ২) ও পণ্য বিক্রয় বা সেবা প্রদানকারী ব্যাংকিং বা বাণিজ্যিক কোম্পানি বা “আল-উসরা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি” (পক্ষ-৩) এর মধ্যকার সম্পর্ক। সম্পর্ক-৩: মধ্যস্থৃতাকারী স্থানীয় ব্যাংক অর্থাৎ “আল-আমিন ব্যাংক লিমিটেড” (পক্ষ- ২) ও কার্ডের ধারকের (পক্ষ-৪) মধ্যকার সম্পর্ক । সম্পর্ক-৪: পণ্য বিক্রয় বা সেবা প্রদানকারী ব্যাংকিং বা বাণিজ্যিক কোম্পানি অর্থাৎ “আল-উসরা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কোম্পানি” (পেক্ষ-৩) ও কার্ড ধারকের (পক্ষ-৪) মধ্যকার সম্পর্ক। সম্পর্ক-৫: ব্যবসায়ী ব্যাংক (পক্ষ-৫) ও কার্ড ইস্যুকারী মধ্যস্থত্াকারী স্থানীয় ব্যাংক অর্থাৎ “আল-আমিন ব্যাংক লিমিটেড” পেক্ষ-২) এর মধ্যকার সম্পর্ক । প্রথমত : পক্ষ ১ ও পক্ষ ২ এর মধ্যকার সম্পর্কের ফিকহী বিশ্লেষণ কার্ডের পৃষ্ঠপোষক ও মধ্যস্থতাকারী ব্যাংক (আল-আমিন ব্যাংক লিমিটেড) এর মধ্যকার চুক্তিকৃত সম্পর্ক “প্রতিনিধিত্বের চুক্তি” (31598) হতে পারে। কেননা কার্ডের পৃষ্ঠপোষক আল-আমিন ব্যাংক লিমিটেডকে নিজ নামে তার প্রতিনিধি হিসেবে এই কার্ড ইস্যু করা, গ্রাহক থেকে এর বিনিময়ে ফিস নেয়ার জন্য প্রতিনিধি বানিয়েছে। আর এই প্রতিনিধিতৃ করার কারণে ব্যাংক নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ করে থাকে। জাওয়াহিরী, “বিতাকাতুল ইতিমান”, মাজাল্লাহ মাজমা উল ফিকহিল ইসলামী, মক্কা আল- মুকাররামাহ, সংখ্যা : ৮, খ. ২, ১৯৯৪ হি. পৃ. ৬০৮ ২. কুয়েত ফাইন্যাল হাউস, “বাহছুন আন বিতাকাতিল ই'তিমানিল মাসরাফিয়্যাহ...”, প্রাপক, পৃ. ৪8৫৪ ///.1090709091.00)
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।