২৮ ইসলামী আইন ও বিচার গ) কার্ডটি তার বাহককে নতুন কোন খণ সুবিধা প্রদান করে না, কেননা এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের মূল্য পরিশোধের জন্য প্রদান করা হয়ে থাকে । ঘ) যদি কার্ডের ধারক তার উপর অর্পিত অর্থ অনুমোদিত সময়ের মধ্যে দিতে বিলম্ব করে তবে তার উপর সুদ আসতে থাকে। | উ) ব্যাংক ক্রয়কৃত পণ্য বা সেবার বিপরীতে কার্ডের ধারক থেকে কোন কমিশন গ্রহণ করে না, কিন্তু কার্ডের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রেতা থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন গ্রহণ করে। চ) এই কার্ডের মাধ্যমে লেনদেন হওয়ায় ব্যাংক বিক্রেতাকে পণ্য বা সেবার মূল্য বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে বাধ্য থাকে। ছ) কার্ড ধারকের জন্য প্রদত্ত অর্থ ফেরত নেয়ার একান্ত ও প্রত্যক্ষ অধিকার কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান সংরক্ষণ করে। এ অধিকার কার্ডের ধারক ও ব্যবহারকারী কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির আলোকে তাদের মধ্যকার সম্পর্ক থেকে সম্পূর্ণ স্বতন্তর।৭১ ৩. ক্রেডিট কার্ড (07৭16 081) যে কার্ড ব্যাংক তার গ্রাহককে এই শর্তে ইস্যু করে যে, এর মাধ্যমে তিনি একটি গপ্ডির মধ্যে নগদ অর্থ উত্তোলন ও পণ্য্রব্য ক্রয় করতে পারবেন খণ হিসেবে গৃহীত অর্থ কিস্তি সুবিধার মাধ্যমে পরিশোধ করতে পারবেন এবং বাড়তি সুদ প্রদানের মাধ্যমে খণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি করতে পারবেন। বর্তমান বিশ্বে এ কার্ডের প্রচলন বেশী । এ কার্ড আবার তিন ধরনের হয়ে থাকে : ১. সিলভার কার্ড বা সাধারণ কার্ড : যে কার্ডে খণ গ্রহণের একটি সর্বোচ্চ সীমা থাকে। ২. গোল্ডেন কার্ড বা এক্সিলেন্ট কার্ড : এই কার্ডে খণ প্রদানের কোন সীমা থাকে না, যেমন- আমেরিকান এক্সপ্রেস কার্ড, যা একটি নির্দিষ্ট ফি প্রদানের ভিত্তিতে ধনীদের জন্য ইস্যু করা হয়। ৩. প্লাটিনাম কার্ড : এটি গ্রাহকের অর্থনৈতিক অবস্থানের আলোকে বিভিন্ন ধরন ও বৈশিষ্ট্যের হয়ে থাকে। এই কার্ড স্বল্প খণ, বৃহৎ খণ, দুর্ঘটনা বীমা, বিভিন্ন হোটেলে ডিসকাউন্ট, গাড়ী ভাড়া করা, কোন কমিশন ছাড়া টুরিস্ট চেক ইত্যাদি প্রদানের মত গুরুতৃপূর্ণ সুবিধা প্রদান করে। ?» সম্পাদনা পরিষদ, আল-মা 'আঈর আশ-শার 'রীয়্যাহ, মানদণ্ড : ২, পৃ. ১৮-১৯ ///.10907079071.00)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।