ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী“আহ অভিযোজন পদ্ধতি ২৭ ডেবিট কার্ডের বৈশিষ্ট্য ক) এটি ব্যাংকের সেই সব গ্রাহকদের জন্য ইস্যু করা হয়, যাদের উক্ত ব্যাংকে একাউন্ট রয়েছে। খ) এটি নগদ অর্থ বহন করার সুবিধা সম্বলিত, যা অর্থ হারানো বা চুরি হওয়ার মত ঝুঁকি কমায়। গ) এটি ব্যবহার করার সাথে সাথে গ্রাহকের হিসাব থেকে ব্যবহৃত অর্থ কর্তন করা হয়, যদি তার স্থিতি না থাকে তবে এ কার্ড অতিরিক্ত কোন অর্থের আল্াম দিতে পারে না। ঘ) সাধারণত এর ব্যবহারের জন্য গ্রাহক থেকে কোন অতিরিক্ত চার্জ কাটা হয় না। তবে ভিন দেশী মুদ্রা বা অন্য কোন প্রতিষ্ঠানের মেশিনে ব্যবহার করে কোন লেনদেন সম্পাদন করলে সে ক্ষেত্রে চার্জ প্রদেয় হয়। ও) গ্রাহকের ব্যক্তিগত হিসাব সম্পর্কিত তথ্য অবগত হওয়ার জন্যও এ কার্ড ব্যবহৃত হয় যেমন- খ্রাহকের হিসাবের স্থিতি, সংক্ষিপ্ত বা বিস্তারিত হিসাব বিবরণী, হিসাব থেকে কর্তন বা সংযোজন ইত্যাদি। চ) এ কার্ড যতসামান্য ফি দিয়ে বা বিনা মূল্যে ইস্যু করা হয়। ছ) কোন কোন ব্যাংক এই কার্ডের মাধ্যমে ক্রয়কৃত পণ্যের বিক্রেতা কোম্পানি থেকে মোট মূল্যের উপর একটি কমিশন গ্রহণ করে ।৭ ২. চার্জ কার্ড (00)9159 0870) যে কার্ডের মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে স্বল্প পরিসরে খণ প্রদান করে থাকে, যা ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিকৃত নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হয়। এ ক্ষেত্রে কার্ড ধারকের হিসাবে স্থিতি থাকার প্রয়োজন পড়ে না । তবে পরিশোধে বিলম্ব করলে নির্ধারিত হারে বাড়তি সুদ প্রদান করতে হয়। চার্জ কার্ডের বৈশিষ্ট্য ক) এটি নির্ধারিত সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ খণ গ্রহণের মাধ্যম। একইভাবে এটি অর্থ পরিশোধের মাধ্যমও | খ) এটি পণ্য বা সেবার মুল্য পরিশোধ ও নগদ অর্থ গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ৭০ সম্পাদনা পরিষদ, আল-মা'আীর আশ-শার 'রীয়্যাহ (শরীআহ মানদণ্ড), বাহরাইন : হাইয়্যাতুল মুহাসাবাহ ওয়াল মুরাজাঁআহ লিল মুআস্সাসাতিল মালিয়াহ আল-ইসলামিয়্যাহ, ২০০৭, মানদণ্ড : ২, পৃ. ১৮; কুয়েত ফাইন্যাঙ্গ হাউস, “বাহছুন আন বিতাকাতিল ই'তিমানিল মাসরাফিয়্যাহ ওয়াত তাকঈফিহাশ শরয়ী আল-মা*মুল বিহি ফী বাইতিত তাময়ীল আল- কুয়িতী”, মাজাল্লাহ মাজমা 'উল ফিকহিল ইসলামী, মক্কা আল-মুকাররামাহ, সংখ্যা ৭, খ. ১, ১৯৯২ ব্রি. পৃ. ৪৪৮-৪৪৯ ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।