২২ ইসলামী আইন ও বিচার খ. নতুন বিষয় সম্পর্কিত প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করা। বিশেষত এর প্রকৃত তত্ব, উৎপত্তি, প্রকারভেদ, উদ্দেশ্য, কর্মকৌশল ইত্যাদি বিষয়ের বিস্তারিত তথ্য- উপাত্ত সংগ্রহ করতে হবে। গ. অভিজ্ঞ জনের সাথে পরামর্শ করা। নতুন বিষয় বা প্রডাক্ট সম্পর্কে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে এর ব্যবহার প্রক্রিয়া, কর্মকৌশল ও প্রভাব অবগত হওয়া। ঘ. নতুন বিষয়টির অনুষঙ্গ একক নাকি নানামুখী তা সহ এর লেনদেনের শর্তসমূহ অবহিত হওয়া। বিষয়টির অনুধঙ্গ নানামুখি হলে প্রত্যেক অনুষঙ্গ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা । ঙ. নতুন বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের কারণ ও এর অন্তর্নিহিত উদ্দেশ্য জানা । যাতে পরবর্তীতে সমজাতীয় বিষয়ের সাথে তুলনা করতে সহজ হয়। দুই: সমজাতীয় বিষয় অনুসন্ধান শরী“আহ অভিযোজনের দ্বিতীয় গুরুত্পূর্ণ কাজ নতুন বিষয়ের সাথে পূর্বের সমজাতীয় যে বিষয়ের কুরআন, সুন্নাহ বা শরী'আতের অন্য দলিলের ভিত্তিতে বিধান সাব্যস্ত হয়েছে তার তুলনা করা। যার সাথে নতুন বিষয়ের তুলনা করা হবে পূর্বের শর'য়ী বিধান সম্বলিত সে বিষয় নির্ধারণের ক্ষেত্রে নিঙ্গোক্ত দিকগুলো বিবেচনায় আনতে হবে: ক. সমজাতীয় যে বিষয়ের সাথে নতুন বিষয়ের তুলনা করা হবে তার বিধান অবশ্যই শুদ্ধ পন্থায় সাব্যস্ত হতে হবে। চাই উক্ত বিধান কুরআন, হাদীস, ইজমা", সামরিক নীতিমালা বা বিশেষ ইজতিহাদের মাধ্যমেই উত্তাবিত হোক । ঘ. পূর্বের যে বিষয়ের সাথে তুলনা করা হবে তা ভালভাবে অধ্যয়ন করা । গ. পূর্বের বিষয়টি কুরআন-সুন্নাহ নস বিরোধী না হওয়া । ঘ. পূর্বের বিধানটি রহিত হওয়া বিধানের অন্তর্গত না হওয়া । উ. পূর্বের বিধানটি যুক্তিথাহ্য হওয়া । চ. পূর্বের বিধানটির মধ্যে শরী“আত প্রণেতার উদ্দেশ্য (৮৮১) ০০৫) স্পষ্ট থাকা । তিন: শরয়ী দিকসমূহ বিশ্লেষণ ও তুলনা অভিযোজনের তৃতীয় পর্যায়ে নতুন বিষয়ের বিভিন্ন দিকের শর'য়ী বিশ্লেষণ ও তার সাথে পূর্বের বিধানের তুলনা করতে হয় । এ পরিসরে অভিযোজনকারীর করণীয় নি্নব্ূুপ: ক. নতুন বিষয় ও শরয়ী বিধান সম্বলিত পূর্বের বিষয়ের বিভিন্ন মৌলিক দিকের মধ্যে সাদৃশ্য নিরূপণ । খ. উভয়ের মধ্যকার কার্যকারণের মধ্যে যোগসূত্র স্থাপন । গ. নতুন বিষয়ের মাকাসিদুশ শরী“আহ নির্ণয় । ঘ. কর্মের ভবিষ্যত প্রভাব বা পরিণাম (.-_১৩। ০১7) চিন্তায় নিয়ে আসা, যেন তা মানবকল্যাণ বিরোধী না হয়। এ পরিসরে অভিযোজনকারীকে দৃরদর্শী চিন্তার ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।