ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

কনভেনশনাল ব্যাংকিং প্রডাক্টের শরী“আহ অভিযোজন পদ্ধতি ২১ শরীআহ অভিযোজনের নীতিমালা নতুন বিষয়ের বিধান উত্তাবনের জন্য শরী'আহ অভিযোজন একটি ফিকহী ইজতিহাদ হওয়ায় নির্দিষ্ট নীতিমালা, পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে এটি সম্পন্ন করতে হয়। নিঙ্ে নতুন বিষয়ের শরী“আহ অভিযোজনের নীতিমালা ও পদ্ধতি আলোচনা করা হলো : এক : নতুন বিষয়ের পূর্ণাঙ্গ রূপায়ণ নতুন বিষয় বলতে এঁসব বিষয়কে বুঝায়, যার বিধানের ব্যাপারে শরী'আতের কোন নস বর্ণিত হয়নি অথবা যার ব্যাপারে সম্মত কোন ইজতিহাদও হয়নি। উক্ত বিষয়টি সাম্প্রতিক সময়ের সৃষ্ট বা সমাজ ও সংস্কৃতির উৎকর্ষ লাভের ফলে যার বিধান পুনঃমূল্যায়ন প্রয়োজন অথবা পূর্বের বিভিন্ন বিষয়ের মিশ্রণে একটি নতুন বিষয়ও হতে পারে। নতুন বিষয়ের বৈশিষ্ট্য ও শর্তাবলি যেসব বিষয় শরী'আহ অভিযোজনের জন্য উ্থাপিত হবে তার মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্য বর্তমান থাকবে: ক. বিষয়টি ব্যবহারিক তথা মানুষের ইবাদত, আর্থিক লেনদেন, সামাজিক, রাজনৈতিক ও চিকিৎসা সংক্রান্ত বিষয় হবে। খ. এমন বিষয় যার শরয়ী বিধান উত্তাবন করা প্রয়োজন। অর্থাৎ উক্ত বিষয়ের বিধানে কোন নস, ইজমা বা পূর্বের ইজতিহাদ না থাকা! কেননা কোন বিষয়ের বিধানে কুরআন ও সুন্নাহর নস থাকলে সে ব্যাপারে পুনরায় গবেষণার কোন অবকাশ নেই। এ সম্পর্কে পবিত্র কুরআন ও সুন্নাহর অসংখ্য দলীল রয়েছে। গ. বিষয়টি একাধারে ব্যক্তিগত ও সামথিক হওয়া । ঘ. এমন বিষয় হওয়া, যা সাম্প্রতিক উত্তাবিত অথবা যুগের বিবর্তনে যার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। বূপায়ণের প্রক্রিয়া নতুন বিষয় অনুধাবন ও তার যথাযথ রূপায়ণের জন্য অভিযোজনকারীকে যেসব প্রক্রিয়া গ্রহণ করতে হয় তা নিম্নরূপ: | ক. আল্লাহর কাছে সাহায্য কামনা । ইমাম ইব্‌ন কায়্যিম আল-জাওযিয়্যাহ মূ. ৭৫১ হি.) বলেন: যখন মুফতীর কাছে কোন নতুন মাসআলা আসবে, তার উচিত নশ্রচিত্তে প্রকৃত সত্যের ইলহামদাতা, কল্যাণের সর্বজ্ঞানী ও অন্তরের প্রশাস্তকারীর কাছে সাহায্য কামনা করা, যেন তিনি সঠিক নির্দেশনা প্রদান করেন ।৯২ ৪২ আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন আবী বকর ইব্‌ন কায়্যিম আল-জাওযিয়্যাহ, ই'লামুল মুয়াকিয়ীন “আন রাক্বিল আলামীন, বৈরূত : দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ২য় সংহ্রণ, ১৪১৪ হি/১৯৯৩ ধ্রি., খ. ২, পৃ. ২৮১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।