গ্রন্থ পর্যালোচনা : ইসলামী আইনের উৎস ১৯৩ সুন্নাহ অহীর অংশ সুন্নাহ ইসলামী আইনের দ্বিতীয় উৎস। কুরআনের পরেই এর অবস্থান। সুন্নাহর শাখা-প্রশাখা অনেক বিস্তৃত, ব্যাখ্যা-বিশ্লেষণ অনেক বেশি, আইনী ব্যবস্থাপনা অনেক সৃষ্্। বিভিন্ন প্রকার সুন্নাহর ভি তিন্ন আইনী মর্যাদা রয়েছে। ইসলামী আইনের নীতিমালা শান্ত্রবিদগণ একেক প্রকার সুন্াহকে আইনের উৎস হিসেবে গুহণের জন্য একেক ধরনের শর্তারোপ করেছেন। বিশেষত আহাদ সুন্নাহর ভিত্তিতে আইন উদ্ভাবনের ক্ষেত্রে মুসলিম মুজতাহিদগণের মতভিন্নতা উল্লেখযোগ্য । লেখক এসব বিষয়ের আলোচনা বিধৃত করার পাশাপাশি আইন বর্ণনার ক্ষেত্রে কুরআন- সুন্নাহর পারস্পারিক সম্পর্ক এবং বিভিন্ন প্রকার সুন্নাহর আইনী বৈপরীত্য নিরসনের পদ্ধতি নিয়েও আলোচনা করে প্রমাণ করেছেন, সুন্নাহও অহীর অংশ বিধায় সুন্নাহভিত্তিক আইন ইসলামী আইনের উৎস হওয়ার ক্ষেত্রে কোন প্রকার সন্দেহ- সংশয় সৃষ্টির অবকাশ নেই। ইজমা” ও কিয়াস মূলত ইজতিহাদের সামষ্টিক ও একক রূপ মহানবী স.-এর ইন্তিকালের মাধ্যমে অহীর ধারা বন্ধ হওয়ার পর কুরআন ও সুন্নাহর আলোকে ইজতিহাদই নতুন নতুন বিষয়ের ইসলামী বিধান উত্তাবনের একমাত্র পদ্ধতিতে পরিণত হয়। সামষ্টিক বা এককভাবে ইজতিহাদ সম্পন্ন করা হয়। কারও কোন একক ইজতিহাদের উপর সমসাময়িক আলিমগণ একমত পোষণ করলে বা তারা একত্রিত হয়ে একমত্যের ভিত্তিতে কোন ইজতিহাদ সম্পন্ন করলে তাকে সামষ্টিক ইজতিহাদ (0011900$০ 1101790) বলা হয়। ইজমা" মূলত সামষ্টিক ইজতিহাদের ভিন্ন নাম। অন্যদিকে কিয়াসকে একক ইজতিহাদ বলা যেতে পারে এ কারণে যে, মুজতাহিদ নতুন বিষয়ের ইসলামী বিধান নির্গমনের জন্য পূর্বের বিধানের উপ্র কিয়াস করে থাকেন। দুটি ভিন্ন ভিন্ন পরিচ্ছেদে লেখক ইজমা ও কিয়াসের পরিচয়, প্রামাণিকতা, আইনী. মর্যাদা, শর্তাবলি, বর্তমান যুগে এর গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয় তুলে ধরেছেন। ইসলামী আইনের সম্পূরক উৎস পঞ্চম থেকে ত্রয়োদশ পরিচ্ছেদণ্ডলোতে সন্নিবেশিত হয়েছে সম্পূরক উৎসসমূহের (59010177915 9001০9$) আলোচনা । কাজী তাজুদ্দীন ইবনুস সুবকীর (৭২৭- ৭৭১হি.) উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করতে চেয়েছেন, আলিমগণের এঁকমত্যের ভিত্তিতে কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস ছাড়া শরী”য়াতের বিধান নির্গমনের আরও কিছু উৎস রয়েছে, যদিও সেগুলো নির্ধারণের ক্ষেত্রে তাদের মতানৈক্য রয়েছে। ইসতিহসান (01500 [9:9191)09) বা উত্তম বিধান নির্ধারণ, মাসালিহ মুরসালাহ (00055190100. 01 [৯1৮10 11016195) বা জনকল্যাণ বিবেচনা, উরফ 66056017815 [.9/) বা সামাজিক প্রথা, সাদ্দুষ যারায়ে' (731001018 016 [798105) বা অন্যায়ের উপকরণ রোধকরণ, ইসতিসহাব (7০901070101) ০0 ///.109070790791.00])
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।