১৯২ ইসলামী আইন ও বিচার প্রণীত গ্রন্থ সংখ্যা একেবারেই অপ্রতুল । অথচ গুরুত্বের বিচারে এটি শীর্ষস্থানীয়। এ দিকটিই মূলত “ইসলামী আইনের উৎস' প্রণয়নে গুরুত্ব পেয়েছে। “বিষয়ের গুরুত্ব বিবেচনা করে এবং সাধারণ শিক্ষার্থীদের সহায়ক এ ধরনের পুস্তকের অভাববোধ থেকে আমরা এ গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছি” প্রকাশক এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম-এর এ দাবি থেকেও এর প্রমাণ পাওয়া যায়। পনেরো পরিচ্ছেদের পুস্তকের প্রথম পরিচ্ছেদ মূলত উপক্রমণিকা। এতে লেখক আইন (0.8), কানুন (০0, ফিকহ (15181710 01151006110), শরী*য়াহ (.9%% ০1 [51910) বিষয়ে আলোচনা ফ্করে ইসলামী আইনের একটি যথার্থ সংজ্ঞা প্রদানের প্রয়াস নিয়েছেন। সাথে সাথে তিনি এ আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য আলোচনা করেছেন। তার মতে ইসলামী তথা আল্লাহ প্রদত্ত আইনের সাথে পৃথিবীর অন্য কোন আইনের তুলনা হতে পারে না। তবুও তিনি আইনের বিভিন্ন দৃষ্টিকোণ ও মাপকাঠিতে ইসলামী আইনের সাথে মানবরচিত আইনের পার্থক্য তুলে ধরেছেন। অতঃপর ইসলামী আইনের উৎস বিষয়ক মূল আলোচনা শুরু করেছেন। ইমাম নাজমুদ্দীন তুফী (৬৫৭-৭১৬হি.) ও তার গ্রন্থ “রিসালাতুন-ফী রিয়ায়াতিল মাসলাহা" এর ভাষ্যকার আহমদ আস্-সায়িহ (মূ. ২০১১ধ্ি.) কর্তৃক বর্ণিত ৪৫টি উৎস উল্লেখ করেছেন। তবে লেখক তার গ্রন্থে সব উৎসের আলোচনা বিধৃত করেননি। বরং উৎসগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। এক: যেসব উৎসের ব্যাপারে শরী“য়াতের আলিমগণের মতৈক্য সম্পন্ন হয়েছে। এ শ্রেণিভুক্ত উৎসের সংখ্যা ৪টি, যথা- কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। যদিও শেষোক্ত দুটি উৎসের ব্যাপারে মতানৈক্য কম নয়। এসব উৎসকে তিনি মৌলিক উৎস হিসেবে নামকরণ করেছেন। দুই: যেসব উৎসের ভিত্তিতে বিধান নির্গমনের ব্যাপারে আলিমগণ মতভেদ রুরেছেন। উপরিউক্ত ৪টি উৎস ব্যতীত বাকি উৎসগুলো এ শ্রেণিভুক্ত করে একে সম্পূরক উৎস হিসেবে নাম দিয়েছেন এবং এ শ্রেণি থেকে আলোচনার জন্য ইসতিহসান, মাসালিহ সাহাবী, শারউ মান কাবলানা এ আটটি উৎস বাছাই করেছেন। প্রতিটি উৎসকে পৃথক পরিচ্ছেদে আলোচনা করেছেন। প্রথম ও প্রধান উত্স আল-কুরআন ইসলামী আইনের প্রথম ও প্রধান উৎস আল-কুরআন । কুরআনে কোন কিছুর বিধান বর্ণিত হলে অন্য কোন উৎসের দিকে দৃষ্টি দেয়ার প্রয়োজন হয় না। এ কারণে লেখক প্রথমেই আল-কুরআনের আলোচনা বিধৃত করেছেন। কুরআনের পরিচয়, অবতরণ, সংরক্ষণ, গ্রন্থবদ্ধকরণ আলোচনার পর এর প্রামাণিকতা বিষয়ে সবিস্তর বর্ণনা এসেছে গ্রন্থটিতে। কুরআনী আইনের সাধারণ মূলনীতি, করণীয়, বর্জনীয় ও এঁচ্ছিক বিষয় ইত্যাদি প্রামাণ্য আলোচনা গ্রন্থটিকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।