১৬ ইসলামী আইন ও বিচার খ. মহানবী সা. শরী'আহ অভিযোজনের অন্যতম মাধ্যম কিয়াসের ভিজ্তিতে অনেক বিষয়ের বিধান নির্ধারণ করেছেন। যেমন- আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সা.-এর কাছে এসে বললেন, আমার মা ইন্তিকাল করেছেন অথচ তার উপর একমাস রোযা আবশ্যক ছিল। তখন আল্লাহর রাসূল বললেন, যদি তার উপর কোন খণ থাকত তবে কি তুমি তা পরিশোধ করতে? সে বলল, হ্যা । এবার তিনি বললেন: ০০৪৮ ০৮ ০৪-৬ অতএব, আল্লাহর খণ পরিশোধিত হওয়ার সবচেয়ে বেশি হকদার 1২৫ অন্য বর্ণনায় এসেছে, খাছ'আম গোত্রের জনৈকা মহিলা রাসূলুল্লাহ সা.-এর- কাছে আগমন করে বললেন, আমার পিতা ইসলাম গ্রহণ করেছেন। তিনি অতিশয় বৃদ্ধ হওয়ায় বাহনে চড়তে পারেন না। অথচ তার উপর হাজ্জ ফরজ । আমি কি তার পক্ষ থেকে হাজ্জ আদায়. করব? তিনি বললেন, তুমি কি তার বড় সন্তান? তিনি বললেন, হ্যা। রাসূলুল্লাহ সা. বললেন, তোমার পিতার উপর যদি কোন ব্যক্তির খণ থাকত আর তুমি যদি তা পরিশোধ করতে, তবে কি তার পক্ষ থেকে আদায় হত না? তিনি বললেন, হ্যা। রাসূলুল্লাহ সা. বললেন, অতএব তার পক্ষ থেকে হাজ্জ কর।২৬ উপরোক্ত হাদীস দুটিতে মহানবী সা. আল্লাহর খণ তথা রোযা ও হাজ্জকে বান্দার আর্থিক খণের সাথে তুলনা করে তা আদায় করার নির্দেশ দিয়েছেন। গ. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, জনৈক বেদুঈন রাসূলুল্লাহ সা.-এর কাছে এসে বলল, আমার স্ত্রী একটি কালো সন্তান প্রসব করেছে। আমি তাকে (আমার সন্তান হিসেবে) অস্বীকার করছি। রাসূলুল্লাহ সা. বললেন, তোমার কি উট আছে? সে বলল, হ্যা আছে। তিনি জিজ্ঞেস করলেন, সেগুলোর রং কী? সে বলল, লাল। তিনি জিজ্ঞেস করলেন, সেগুলোর মধ্যে সাদা-কালো মিশ্রিত রঙয়ের কোন উট আছে কি? সে বলল, হ্যা, সাদা- কালো মিশ্রিত রঙয়ের অনেকগুলোই আছে! তিনি বললেন, এ. রং কী করে এলো বলে মনে কর? সে বলল, হে আল্লাহর রাসূল! বংশের পূর্ব সূত্রের (0997790০) প্রভাবে এরূপ হয়েছে। তিনি বললেন, সম্ভবত তোমার সন্তানও বংশের পূর্ব সূত্রের প্রভাবে এরূপ হয়েছে এবং তিনি এ সন্তানকে অস্বীকার করার অনুমতি তাকে দিলেন না ।২; ২. ইমাম মুসলিম, আস-সহীহ (এক খণ্ডে), বৈরূত : দারুল মারিফাহ, ২০১০ খ্রি. অধ্যায় : আস-দাওম, পরিচ্ছেদ : কাদাউস সিয়াম “আনিল মায়্যিতি, পৃ. ৫১০, হাদীস নং ২৬৮৮ ২ ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-হাজ্জ, পরিচ্ছেদ : আল-হাজ্জ “আনিল 'আজিষ লিষামানিহি, প্রাশ্ক্ত, পৃ. ৬০৬, হাদীস নং ৩২৩৯ ২ ইমাম বুখারী, আস-সহীহ, অধ্যায় : আল-ই'তিসাম বিল কিতাব ওয়াসূসুন্নাহ, পরিচ্ছেদ : মান শাব্বাহা আসলান মা'লুমান বি আসলিন মুবাইয়্যানিন কাদ বাইয়্যানাল্লাহু হুকমাহা লি ইফহামাস সান়্িল, হাদীস নং ৬৮৮৪ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।