১৫৪ ইসলামী আইন ও বিচার সুদী ব্যাংকের সাথে একীভূত করে লেনদেন করছে। সুদের নিষিদ্ধতা ইসলামী অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার অন্যতম স্তপ্ত । এই নিষেধাজ্ঞাকে নির্বাসিত করা অথবা ইসলামী বিশ্বীসের প্রতিকূলে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না । সুদের নিষেধাজ্ঞা মানবতার জন্য অন্যান্য আশীষগুলোর মধ্যে অন্যতম । মানবিক ছন্দের মূলোৎপাটনে সুদের এই নিষেধাজ্ঞা অন্যতম প্রতিষেধক' ।*২ «৬ ইসলামী বীমা কোম্পানিগুলো প্রিমিয়ামের টাকা কোথায় রাখছে, কোথায় বিনিয়োগ করছে, কীভাবে কত লাভ আসছে, কোন খাত থেকে আসছে এবং কত টাকা ব্যয় হচ্ছে এসব কিছুর সুস্পষ্ট ধারণা তারা গ্রাহককে দিচ্ছে না। এ যেন এক অস্পষ্ট ব্যবসা। হারাম খাইয়ে হালাল বলে দিলেও এতে করার কিছু নেই। “ইসলামে শুধু বীমা চুক্তির ক্ষেত্রে নয় বরং সব বাণিজ্যিক লেনদেনে সংশ্লিষ্ট বিষয়ে সকল তথ্য প্রকাশ করা অপরিহার্য । প্রথাগত বীমা চুক্তিতে সর্বোচ্চ সরল বিশ্বাসে সব ধরনের চুক্তি সম্পাদন করা হয়। কোনো চুক্তিতে অন্তর্ভূক্ত সমস্ত বস্তুগত তথ্যের ঘোষণা দেয়া আবশ্যক" | ৬ বাংলাদেশে চারটি ইসলামী বীমা কোম্পানি ও একাধিক প্রচলিত জীবন বীমায় ইসলামী তাকাফুল প্রকল্প চালু রয়েছে। কিন্তু এদের ব্যাপারে বিশেষ বিধি- বিধান প্রণয়নের উদ্যোগ নেয়া হয়নি। এখনও দেশে প্রচলিত সুদী বীমার ক্ষেত্রে প্রযোজ্য ১৯৩৮ সালের বীমা আইন প্রচলিত রয়েছে। যার ফলে ইসলামী তাকাফুল কোম্পানির ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামী তাকাফুল ব্যবস্থা চালু করা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়াও আরো ছোট খাটো কিছু ক্রটি রয়েছে, যেগুলো সংশোধন করা একান্ত অপরিহার্য। উপসংহার ইসলামের সকল বিধান মানবতার কল্যাণের জন্য । আর সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে- এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। সুতরাং বীমা ব্যবস্থাকে যদি রিবা, মাইসির ও গারার মুক্ত করে সব দোষ-ক্রটি থেকে মুক্ত রেখে ইসলামী বিধান মোতাবেক পরিচালনা করা যায়, তবে তা অবশ্যই বৈধ বলে গণ্য হবে এবং এর দ্বারা মানবতার কল্যাণ সাধন করা সম্ভব হবে। এ জন্য প্রয়োজন শরী'আহ আইন অনুসরণে জনসাধারণের নিকট বীমা সেবা প্রদানের লক্ষ্যে সকল শ্রেণীর ও পেশার মানুষের সহযোগিতা । একই সাথে প্রয়োজন দেশের অভিজ্ঞ ইসলামী আইনবিদ ও অর্থনীতিবিদগণের সমন্বয়ে একটি কার্যকর শরী“আহ কাউন্দিল প্রতিষ্ঠা । তবেই বীমা ব্যবস্থাকে সকল প্রকার ক্রুটি মুক্ত করে পরিচালনা সম্ভব । ৫২ কে.এম. মোরতুজা আলী, বীমার ক্ষেত্রে ইসলামের মৌলিক বিধান ও অর্থায়ন নীতিমালার প্রয়োগ, ইসলামি ব্যাংকস্ সেন্ত্াল শরীয়াহ্ বোর্ড জানাল, প্রথম সংখ্যা, মার্চ ২০০৪, পৃ. ৬৪ ৭৩. প্রাগুক্ত, পৃ ৭০ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।