১৫২ ইসলামী আইন ও বিচার ১২. শেয়ার হোল্ডারদের মধ্যে এই মনোভাব গড়ে তোলা যে, এই প্রকল্প শুধু আকম্মিক বিপদ ও বিপর্যয় মোকাবিলার জন্যই, কোন থারাপ উদ্দেশ্য হাসিলের জন্য নয়; কোন দুনিয়াবী উদ্দেশ্যেও নয়। উক্ত নীতিমালার আলোকে যদি ইসলামী বীমা পরিচালনা করা যায়, তাহলে বৈধ উপায়ে বীমা সেক্টরে বিপ্রব সাধন করা সম্ভব ।.৯ ইসলামী বীমার ক্রটিসমূহ বাংলাদেশে ইসলামী বীমা কোম্পানিগুলোর শরীয়াহ বোর্ড থাকার পরও পরিপূর্ণভাবে ক্রটিমুক্ত হতে পারছে না। শরীয়াহ বোর্ড তো বিধিমালা প্রণয়ন ও পরামর্শ প্রদান করে। কিন্তু মাঠ পর্যায়ে তা পূর্ণালগভাবে বাস্তবায়ন না হলে তো আর ক্রুটিমুক্ত হচ্ছে না। নিয়ে ইসলামী বীমার ক্রটিগুলো আলোচনা করা হলো । ১. উপযুক্ত জনশক্তির অভাব ইসলামী আইন ও ইসলামী বীমার রূপরেখা সম্পর্কে অভিজ্ঞ জনবল না থাকার কারণে ইসলামী তাকাফুল চালানো হচ্ছে এমন সব ব্যক্তিবর্গ দিয়ে যারা ইসলামী অর্থনীতি ও তাকাফুল সম্পর্কে ওয়াকিফহাল নন। তারা প্রায় সকলেই প্রচলিত সুদী বীমা থেকে এসেছেন। ফলে দীর্ঘ দিনের চর্চা ও অভ্যাসে গড়ে ওঠা মন-মানসিকতা ও কর্মপদ্ধতিতে অভ্যস্ত হওয়ায় নতুনকে সহজে গ্রহণ করতে পারেন না। তারা বরং বোর্ড অব ডিরেকটরস ও শরীয়াহ কাউন্সিলকে তাদের সুবিধামত ব্যাখ্যা ও কর্মকৌশলই কায়দা করে উপস্থাপন করে সেটাই অনুমোদন করিয়ে নেবার ব্যবস্থা করে থাকেন। দেশের ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রেও এই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। অপর পক্ষে কারো আন্তরিক সদিচ্ছা থাকলেও ইসলামী তাকাফুলের ব্যাপারে অনভিজ্ঞতার কারণে বহুক্ষেত্রে তার বাস্তব প্রতিফলন না হয়ে ঘটে বিপরীত। ফলে ইসলামী বীমাকে ক্রটি মুক্ত রাখা সম্ভব হচ্ছে না। ২. কমিটমেন্টের অভাব ইসলামী জীবনাদর্শ বাস্তবায়নের যথার্থ কমিটমেন্ট না থাকলে কোন সকাজও শেষ অবধি সফলতার মুখ দেখে না। অথচ ইসলামী বীমার ক্ষেত্রে তাই পরিলক্ষিত হচ্ছে। ইতোমধ্যেই জনশ্র্তিতে রটেছে, ইসলামী বীমা কোম্পানিগুলোর কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ইসলামী আদর্শ বাস্তবায়নে কতখানি আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেবেন, তা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। ০». শআা6] 2, 101/209, £7£৫, 0. 327 ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।