১৫০ ইসলামী আইন ও বিচার চালানো বা আমদানি- রপ্তানি বাণিজ্যে যে কোন বিপদ ঘটতে পারে বলে সাধারণভাবেই ধরে নিতে হয়, এ কারণেই উক্ত রূপ বীমার প্রয়োজন দেখা দিয়ে থাকে 15 জীবনে মৃত্যু একটা সন্দেহাতীত ঘটনা । কিন্তু কোন যুবক যদি তার নাবালক সম্ভান ও অক্ষম পিতা-মাতা রেখে মারা যায় এবং তাদের ভরণ-পোষণের যদি কোন ব্যবস্থা না থাকে, তাহলে এ লোকগুলোর অবস্থা কী দীড়াবে? এমতাবস্থায় সে যদি গোষ্ঠীবন্ধ হয়ে কোন বীমার ব্যবস্থা করে যায়, যা তার মৃত্যুর পর তার উপর নির্ভরশীল অসহায় লোকদের ভরণ-পোষণের ব্যবস্থা করবে, তাহলে নিশ্চয়ই সে জুয়া খেলায় মত কোন কাজ করেনি। বরং রাসূলের হাদীস অনুযায়ী কাজ করেছে। এটা সত্য যে, বীমা কোম্পানী বীমা গ্রহীতাকে তার আদায়কৃত প্রিমিয়ামের চাইতে অনেক বেশী পরিশোধ করে। কিন্তু এর অর্থ এটা নয় যে, এটা জুয়া চুক্তি। বীমার মূল উদ্দেশ্য হলো ঝুঁকি কমানো, যেখানে জুয়া নতুন নতুন ঝুঁকি তৈরী করে ।% ৩. সুদ ও বীমা বীমাকারীরা যে প্রিমিয়াম জমা দেয় তাতে বীমা কোম্পানীগুলোর নিকট বিপুল পরিমাণ টাকা জমা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কোম্পানীগুলো এতগুলো টাকা কোন কাজে লাগায় এবং কীভাবে ব্যবহার করে। নিশ্চয়ই টাকাগুলো তারা ফেলে রাখে না, নিশ্চয়ই এমন কাজে তা বিনিয়োগ করে যেখানে মূলধন সংরক্ষিত থাকে এবং ্রবৃদ্ধিও হয়। এ কাজটি কঠিন হলেও অসম্ভব নয়। বর্তমানে দেশে প্রচলিত ইসলামী বীমা বা তাকাফুল কোম্পানীগুলোর এর উজ্জ্বল দৃষ্টান্ত। এ ব্যাপারে মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম বলেন: বৃদ্ধিমাত্রই সুদ নয়, ব্যবসায় নিয়োজিত মূলধনও তো তার আসল পরিমাণের চাইতে অনেক বেশি নিয়ে আসে মুনাফা স্বরূপ, তাই বলে তাকেও কি সুদ বলতে হবে? বিপদে পড়লে ক্ষতিপূরণ বাবদ যে টাকা দেয়া হয়, তা জমাকৃত টাকার চেয়ে বেশি হলেও সুদ নয়। তাই বীমা কোম্পানিগুলো যদি প্রিমিয়াম বাবদ প্রাপ্ত টাকা সুদী কারবারে বিনিয়োগ না করে হালালভাবে বিনিয়োগ করে প্রবৃদ্ধি অর্জন করে, তবে বীমা ব্যবস্থা সম্পূর্ণ বৈধ বলে গণ্য হবে। তাই বলা যায়, বীমা ব্যবস্থা যেমন বৈধ, তেমনি এর মাঝে হারাম বিষয় ঢুকে পড়ার সম্ভাবনাও প্রকট। এজন্য বীমা কোম্পানিগুলোকে হারাম উপাদান বর্জনে অনেক বেশি সচেতন হতে হবে। ”" মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম, প্রাক, পৃ. ১১১ %. [1৮ 11010028401, 17758727702 0 15127050726 44576015 0] 1517771 17574727105, 1010, 0১42 ৭» মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ইসলামে অর্থনৈতিক নিরাপতা ও বীমা, প্রাণ্ুক্ত, পৃ. ১১৯ ///.10907079091.00])
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।