ইসলামী বীমা : একটি পর্যালোচনা ১৪৯ মনে দৃঢ় প্রত্যয় রাখতে হবে যে, আল্লাহ্ অবশ্যই তোমাকে রিঘিক দিবেন। তাওয়ান্ধুলের যথার্থ তাৎপর্য এই ।*১ এ তাৎপর্যের যথার্থতা আরও একটি বর্ণনা দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়। একজন সাহাবী রাসূলুল্লাহ স. কে জিজ্ঞাসা করলেন, আমি যে উটটিতে সওয়ার হয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি, সেটাকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়ান্ুল করব, না রশি দিয়ে বেধে রেখে তারপর তাওয়ান্কুল করব? জবাবে রাসূলুল্লাহ স. বলেছেন, না, আগে উটটি-ব্রশি দিয়ে বাধ, তারপর তাওয়াক্কুল কর।*২ রাসূলুল্লাহ স.ও সাহাবায়ে কিরাম তাওয়া্কুলের ব্যাপারে পূর্ণ বাস্তব চরিত্রের নমুনা ছিলেন। কিন্তু তা সত্তেও তারা যখন শক্রর সাথে যুদ্ধ করতে যেতেন তখন বিভিন্ন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ও সুরক্ষিত হয়ে যেতেন। রাসূলুল্লাহ স. মক্কা বিজয়কালে নগরে প্রবেশ করার সময় মাথার উপর লৌহ শিরন্ত্রাণ ধারণ করেছিলেন। তাঁর এ কাজ তাওয়াকুল পরিপন্থী ছিল না। বীমা হলো এমন একটি কৌশল, যার লক্ষ্য সৃষ্টির ভাল ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা বিধান করা। সুতরাং বীমা কখনো তাকদীরের চেতনা থেকে বিচ্যুত হতে পারে না।”5 ২. জুয়া ও বীমা ঈমানদার লোকদের মনে দ্বিতীয় যে সংশয় তা হচ্ছে বীমা এক ধরনের জুয়া কিনা? কেননা জুয়াতে যেমন সামান্য টাকা দিয়ে অনেক লাভ করা যায়, বীমাতেও তাই। জুয়া বা আল-মাইসির ইসলামী শরীয়াতে স্পষ্ট হারাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, জুয়া ও বীমার মধ্যে সামগ্তরস্য আছে কি না? জুয়া খেলায় বাজি ধরতে হয়, এখানে বাজি ধরার কোন ব্যাপার নেই, একথা সর্বজনবিদিত । এ প্রসঙ্গে মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম বলেন, জুয়া খেলায় জড়িত হলেই তাকে হারতে হবে, নয় জিততে হবে। কিন্ত্রু বীমা করলেই তার উপর বিপদ বা অর্থনৈতিক ঝুঁকি আসবে এবং সে বিপুল পরিমাণ টাকা পেয়ে যাবে এমনতো কথা নেই। বীমা না করলেও বিপদ আসতে পারে, তেমনি বীমা করার পরও যে ধরনের বিপদের জন্য সে বীমা করছে, তা নাও আসতে পারে। তবে যেহেতু মানুষ জীবন সংগ্রামের যে কোন কাজে জড়িত হলে ব্যবসা, শিল্প-কারখানা, বৈদেশিক বা নদী- সামুদ্রিক পথে জাহাজ ** মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, প্রাগুক্ত, পৃ. ১০৭ ৪২ ইমাম তিরমিযী, আস-সুনান, অধ্যায় : সিফাতিল কিয়ামা, তা.বি., খ. ৪, পৃ. ৬৬৮, হাদীস নং- ২৫১৭ ০৯৯১১ ০৯ 0৬ ০৪ এ ০৪ ০০০ ১৮০৬ 05 ৮০৯১০ 555 এছ 0৪ 2৮৭) ৩১ 055) কন 05 05505 ভন 31055054140 ৮ &, 1019থা 17৫, 0-76 ///.109070790751.00])
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।