ইসলামী বীমা : একটি পর্যালোচনা ১৪৭ ঙ প্রচলিত জীবনবীমার ক্ষেত্রে চুক্তির একবছরের মধ্যে পলিসি হোল্ডার আত্মহত্যা করলে তার উত্তরাধিকারীকে তার প্রদত্ত অর্থ ফেরৎ দেয়া হয় না- বাজেয়াপ্ত করা হয়। কিন্তু তাকাফুল স্কীমের ক্ষেত্রে অংশগ্রহণকারী আত্মহত্যা করলেও তার উত্তরাধিকারীগণ তাকাফুল প্রদেয় সুবিধাসমূহ প্রতিষ্ঠানের নিকট থেকে ফেরত পাওয়ার অধিকারী হয়। ৪ তাকাফুল স্কীমের আওতায় অংশগ্রহণকারী পরিপূর্ণ বিশ্বস্ততার নীতির বরখেলাপ করলেও তার পলিসি বাজেয়াপ্ত হয় না। বরং তার পিএ তহবিলের জমাকৃত অর্থ সর্বশেষ তারিখ পর্যস্ত বিনিয়োগের মুনাফাসহ ফেরত পায়। তবে কোম্পানী স্কীম থেকে প্রত্যাহারের জন্য সার্ভিস চার্জ আদায় করতে পারে ।*? উপরিউক্ত পন্থায় আত্তরিকতার সাথে যদি ইসলামী বীমা ব্যবস্থা পরিচালনা করা যায়, তাহলে সেটি শুধু বৈধই হবে না বরং তা এক কল্যাণকর কাজ বলে বিবেচিত হবে। ইসলামের দৃষ্টিতে বৈধতার ভিত্তিতে পরিচালিত যে কোন প্রকল্প যা নিষেধাজ্ঞার সাথে জড়িত নয়, তা অনুমোদিত। প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টিতে এ ধরনের প্রকল্প বা প্রতিষ্ঠানগুলো “মারফ' এর প্রতিষ্ঠা ছাড়া আর কিছুই নয়। সুদ এবং নিষেধাজ্ঞা মুক্ত বীমাকে মারুফ -এর সাথে তুলনা করা যেতে পারে ।৩ ইসলামে বীমা বৈধ কিনা ? ইসলাম পারস্পরিক সহযোগিতামূলক প্রতিষ্ঠানের সকল কর্মতৎপরতাকে অবৈধ করেনি। সুদের অপবিভ্রতা মুক্ত হয়ে যে সব প্রতিষ্ঠান বৈধ ও সুষ্ঠু পদ্ধতিতে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আত্মনিয়োগ করে ইসলাম তাকে উৎসাহিত করে থাকে ।** বীমা দুই ধরনের । যথা- ১। প্রচলিত সাধারণ বীমা । ২। ইসলামী বীমা। প্রচলিত সাধারণ বীমার হুকুম প্রচলিত সাধারণ বীমায় রিবা, মাইসির ও গারার সহ অনেক নিষিদ্ধ বিষয় রয়েছে। এ কারণে বিশ্বের সকল ইসলামী আইনবিদ এই ব্যাপারে একমত যে, প্রচলিত সাধারণ বীমা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ ও হারাম। ৩৭, প্রাণ্তক্ত ৩৮ 4৯... 91001920, 15107750 177574727106, 50726 448575015 ০] 1512711 17254727705, 1010, 0. 80 ০" মাওলানা হিফজুর রহমান, অনুবাদ : মাওলানা আবদুল আউয়াল, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৮২, পৃ. ২৫৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।