ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ ইসলামী আইন ও বিচার ৪. বিংশ শতাব্দীতে অগ্নগতি বিংশ শতাব্দীর গোড়ার দিকে সাধারণ মুসলিম এবং মুসলিম পণ্ডিতদের মাঝে এক ধরনের অর্থব্যবস্থা, সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে নির্দেশনা প্রদান শুরু হয়।২৯ বিংশ শতাব্দীতে প্রখ্যাত মুফতি মুহাম্মাদ আবদুহু দু'টি ফাতওয়া জারী করেন। এতে তিনি উল্লেখ করেন, বীমা লেনদেন “আল-মুদারাবাহ' আর্থিক পদ্ধতির লেনদেনের অনুরূপ। অন্যদিকে বৃত্তিদান বা জীবন বীমার মত লেনদেনও বৈধ । বিংশ শতাব্দীতে মুসলিম ও অমুসলিম দেশগুলোতে শরীয়াহ ভিত্তিক বীমা ব্যবস্থার ক্রমাগত বিকাশ ও অগ্রগতি বেশ সন্তোষজনক ৷ তবে আমরা ইসলামী বীমার বর্তমান যে অবয়ব দেখতে পাচ্ছি তা সর্বপ্রথম শুরু হয় সুদানে ১৯৭৯ সালে । সে বছর জানুয়ারিতে খার্তুমে প্রথম ইসলামী শরীয়াহ অনুযারী ব্যবসা পরিচালনার লক্ষ্যে ইসলামী বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয় ।১ অতঃপর ধীরে ধীরে তা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিস্তার লাভ করে। সাধারণ বীমার পাশাপাশি এ সমস্ত দেশে ইসলামী বীমা খুব জনপ্রিয় হয়ে ওঠে । সম্প্রতি তা বাংলাদেশেও বিস্তার লাভ করে। ইসলামী বীমার উদ্দেশ্য ইসলামী বীমার তিনটি মৌলিক উদ্দেশ্য রয়েছে। যথা:- ১. সমাজের সকল স্তরের মানুষকে তাকাফুলের আওতায় নিয়ে আসা ও যে কোন ধরনের ঝুঁকির পরিবর্তে আর্থিক নিরাপত্তা বিধান করা। ২. সুদসহ বিভিন্ন শর্তযুক্ত বৈদেশিক সাহায্যের হাত থেকে রক্ষার জন্য জনগণের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করে মূলধন গড়ে তোলা । ৩. মুদারাবা সহ বিভিন্ন ইসলামী বিনিয়োগ বাস্তবায়নের মাধ্যমে দেশে ইসলামী অর্থনীতির নীতিমালা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা ।২ ২ 4.8. বস] [720, 77/9%8%6 ০7 17,5470706 :007:814557 17275760754, 1010, 0. 161 ০". ড. আ.ই.ম নেছার উদ্দিন, ইসলামী বীমার মৌলিক ধারণা ও কর্মকৌশল, প্রাণ, পৃ. ৪৩ ০৮ চু ৈসো02৪ 4১0, 1709727806 02 191070, 50712457605 ০1515710145 020, 101091৩ : 151211010 1819001 (01770901) 110. (0700০০০), 1991, 0. 45 ০২. মুদারাবা বলতে এমন এক ব্যবসায়িক দ্বিপাক্ষিক চুক্তিকে বোঝায়, যাতে এক পক্ষ মূলধন যোগান দেবে আর অন্য পক্ষ তার দক্ষতা, শ্রম ও প্রচেষ্টা কাজে লাগিয়ে ব্যবসায় পরিচালনা করবে। মূলধন সরবরাহকারীকে “সাহিব-আল-মাল' ও ব্যবহারকারীকে “মুদারিব' বলা হয়।) সেন্ত্রাল শরীয়াহ বোর্ড কর্তৃক প্রণীত, প্রস্তাবিত ইসলামী ব্যাংক কোম্পানী আইন (বসড়া), ইসলামী ব্যাংকস্‌ সেন্ট্রাল শরীয়াহ্‌ বোর্ড জার্নাল, প্রথম সংখ্যা, মার্চ ২০০৪, পৃ. ১৩৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।