ইসলামী বীমা : একটি পর্যালোচনা ১৪৩ আত্মীয় স্বজনরা ক্ষতিপূরণ হিসেবে নিহতের উত্তরাধিকারীকে রক্তমূল্য পরিশোধ করতে হতো । আরবী পরিভাষায় হত্যাকারীর যে সব ঘনিষ্ঠ আত্মীয়কে হত্যাকারীর পক্ষ থেকে রক্তমূল্য পরিশোধ করতে হতো, তাদের আকিলা বলা হতো ।২৫ ইসলামী বীমার উৎস ও সম্পর্কে মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম স্বীয় “ইসলামে অর্থনৈতিক নিরাপত্তা ও বীমা” গ্রন্থে লিখেছেন, ইসলামের সূচনায় ইসলামী সমাজের প্রতিষ্ঠালগ্ন থেকেই নবী স. “আকিলার' বিধান কার্যকরভাবে চালু করে আধুনিক বীমা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। অন্য কথায় রাসূলে করীম স. এর রোপিত বীজের সেই অংকুরই আজকের দিনের বীমা রূপে এক বিরাট মহীরুহে পরিণত হয়েছে বললে কিছুমাত্র অত্যুক্তি করা হল বলে মনে করা যায় না।২৬ ২. নবী স. এর অনুসৃত নীতি মহানবী স. এর আমলে বীমা ব্যবস্থার বিষয়ে দু'টি নজির পাওয়া যায়। (ক) প্রাচীন আরবের আকিলা প্রথাকে গ্রহণ । মহানবী স. নিজে এ প্রথা গ্রহণ করেছিলেন। (খ) ৬২২ সালে মদীনার প্রথম সংবিধানে প্রাসঙ্গিক আইন প্রণীত হয়। মক্কা থেকে মদীনায় হিজরতের পরপর মহানবী স. মদীনার জনগণের মাঝে বিভিন্র ধারায় এক ধরনের সামাজিক বীমার প্রবর্তন করেছিলেন, যার মধ্যে একটি হলো নিম্নরূপ: নবী স. বন্দিদের মুক্ত করার জন্য প্রথম সংবিধানে একটি বিধান প্রণয়ন করেন, এতে বলা হয়- যুদ্ধের সময় শত্রুর হাতে কেউ বন্দি হলে, বন্দির আকিলা তাকে বন্দিদশা থেকে মুক্ত করার জন্য মুক্তিপণের চাদা দিবে, এ ধরনের চাদাকে এক ধরনের সামাজিক বীমা হিসেবে অভিহিত করা যায় ।২৭ ৩. সাহাবায়ে কিরামের কর্মপন্থা দ্বিতীয় খলীফা উমর রা. এর আমলে বীমাভিত্তিক লেনদেনের আরো অগ্গতি লক্ষ্য করা যায়। এই সময়ে আকিলা ব্যবস্থা অনুসরণে উমর রা. বিভিন্ন এলাকায় মুজাহিদদের দিওয়ান প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। দিওয়ানে যাদের নাম রেকর্ড থাকতো তারা তাদের নিজ গোত্রের হত্যাকারীর রক্তমূল্য পরিশোধের জন্য একে অন্যকে সাহায্যের জন্য আস্তরিকভাবে কাজ করতো । এ প্রসঙ্গে কাজী মো: মোরতুজা আলী বলেন- “এটা ধরে নেওয়া হয় যে, আকিলার মতবাদ-এর প্রয়োগ পুনরায় ইসলামের দ্বিতীয় খলিফা উমর রা. এর আমলে বিকশিত হয়েছিলো ।”২৮ ২. ড. আ.ই.ম নেছার উদ্দিন, ইসলামী বীমার মৌলিক ধারণা ও কর্মকৌশল, ঢাকা : আর-রাবেতা পাবলিকেশন্স, ২০০৬, পৃ. ৪১ ২ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ইসলামে অর্থনৈতিক নিরাপতা ও বীমা, ঢাকা : খায়রুন প্রকাশনী, ১৯৮৩, পৃ. ৯৯ ২. ড. আ.ই.ম নেছার উদ্দিন, প্রাগুক্ত, পৃ. ৪২ "10920 1510. 11010029411, 1771702012072 10 151077110 725721205, 0. 101 ///.109070790791.00)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।