১৪২ ইসলামী আইন ও বিচার তাকাফুল হলো ভ্রাতৃত্ব, সংহতি ও পারস্পরিক সহযোগিতার উপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রকল্প ।২৩ কোম্পানীর কোন ব্যক্তির বিপর্যয় ঘটলে অন্য সবাই মিলে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তার ক্ষতিপূরণ দেয়ার প্রয়াসই এর মূল দর্শন। তাই ইসলামী তাকাফুল একই সঙ্গে একটি সহায়তামূলক ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান এবং এক ভাইয়ের আপদ কালে তাৎক্ষণিক তার সাহায্যে এগিয়ে আসার গোষ্ঠীবদ্ধ উপায়ও বটে। আল্লাহ তাআলা বলেন: € ১১090 4619) ২3 ০9 20 ০94১৯ সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না।২৪ কিছু ব্যবসায়ী নিজেদের মধ্যে পারস্পরিক সাহায্যের জন্য একটি সংস্থা গঠন করবেন। যার একটি ফান্ড থাকবে, প্রত্যেক ব্যবসায়ী নিজের মূলধন হিসেবে মাসিক ফি উক্ত ফান্ডে জমা করবেন এবং মূলত তা তার দান হিসেবে গণ্য হবে। অতঃপর এই সংস্থার কোন সদস্যের আমদানীর উপর (9০০৪ ০01 117001)6) যদি আকস্মিক বিপদ পতিত হয়, তবে পুনরায় ব্যবসা শুরু করার জন্য এই ফান্ড থেকে নির্দিষ্ট নিয়মে এককালীন দান হিসেবে মূলধন দেয়া হবে। এই ফান্ডের অর্থ কোন নির্ভরযোগ্য ব্যবসায়ও বিনিয়োগ করা যেতে পারে। এতে বিপদগ্রস্ত লোকদের অধিকতর কল্যাণ সাধিত হবে। ইসলামী বীমার উৎপত্তি কখন থেকে ইসলামী বীমার অনুশীলন শুরু হয়েছে, সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা না গেলেও বর্তমানে প্রচলিত বীমা ব্যবস্থার প্রকৃতির উপর ভিত্তি করে এটুকু বলা যায়, নবী মুহাম্মাদ স. এর সময়কালের আগে থেকেই কোন না কোন ধরনের বীমা জাতীয় লেনদেন চালু ছিল এবং উনবিংশ শতাব্দীর শুরু পর্যস্ত ধীরে ধীরে এর পদ্ধতি ও প্রয়োগের ব্যবস্থা বিকশিত হয়। ইসলামী বীমার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে নিম্নে ংক্ষেপে আলোচনা করা হলো। ১. আল-আকিলা মতবাদের অনুশীলন বীমা ব্যবস্থার অনুশীলনের সূত্রপাত হয়েছে প্রাচীন আরবের সামাজিক ও গোত্রীয় এঁতিহ্য থেকে। আরব গোত্রগুলোর মধ্যে প্রথা ছিল যে, কোন গোত্রের কোন সদস্য, ভিন্ন কোন গোত্রের কোন সদস্যের হাতে ভুলক্রমে নিহত হলে, হত্যাকারীর ঘনিষ্ঠ ২1092 1%0. 11011022 4১11, 1777০040107 10 £517710 175707106, 101110 : [51217)10 70010081101) 13017518095], 20006, 7. 75 ২ আল কুরআন, ৫: ২ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।