ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ ইসলামী আইন ও বিচার বিধান নির্ধারণের পর বলেছে যে, এটা আল্লাহর সীমারেখা । কুরআনে আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন, ক ৬১14৬15 161 2৬ এ? ৮720 &। ১০4০৯ আর কেউ আল্লাহ ও তাঁহার রাসূলের অবাধ্য হলে এবং তাঁর নির্ধারিত সীমা লংঘন করলে তিনি তাকে অগ্নিতে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে ।৮ গ. বিদ্যমান বীমা আইন বিদ্যমান বীমা আইনে অনেক শর্ত রয়েছে, যা ইসলামে বৈধ নয় ।১* উদাহরণস্বরূপ প্রচলিত বীমার ক্ষেত্রে বীমা পলিসি কার্যকর হওয়ার জন্য একটি নির্দিষ্ট মেয়াদ নির্ধারিত রয়েছে । যেমন (১০ বছর মেয়াদী বীমার ক্ষেত্রে ২ বছর) এই সময়ের মধ্যে বীমা গ্রহীতা যদি কোন একটি কিস্তি দিতে অপারগ হন, তাহলে তার পুরো পলিসিই অকার্যকর হয়ে যায়, টাকাগুলোও সব নষ্ট হয়। এটাও আদল ও ইহসানের বিরোধী । কাজেই ইসলাম তা সমর্থন করে না। আল্লাহ তা'আলা বলেন- ১৮৯3 546 24 0 আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন।১৭ ইসলামী বীমার স্বরূপ প্রচলিত বীমার উপরিউক্ত সমস্যাগুলোকে সামনে রেখে এবং একই সাথে মুসলিম উম্মাহর প্রয়োজন পূরণ ও ইসলামে গ্রহণযোগ্য একটি বিকল্প বীমা ব্যবস্থার সন্ধানে ইসলামী আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও বীমা বিশেষজ্ঞগণ দীর্ঘদিন ধরে চিন্তা-ভাবনা, গবেষণা ও পর্যবেক্ষণ করেন। শেষ পর্যস্ত তারা ইসলামী পদ্ধতির বীমা ব্যবস্থা উত্তাবনে সমর্থ হয়েছেন। মুসলিম ফিকহবিদগণ ইসলামী শরীয়াহর বিধান ও বাস্তব প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ইসলামী আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিকল্প বীমা ব্যবস্থা উত্তাবন করেছেন। আর তার নাম দিয়েছেন “তাকাফুল' (85) তাকাফুল শব্দটি আরবী । আরবী শব্দ তাকাফুলের অন্য অর্থ হল যৌথ দায়বদ্ধতা (0010 1181115 011950011519110) ও সংহতি (50110270)। আরবী তাকাফুল শব্দের অর্থ ইংরেজি ইন্ত্যুরেন্স শব্দের কাছাকাছি। তাকাফুল শব্দের মূলধাতু হল কাফলুন (346) যার অর্থ দায়তার গ্রহণ করা, যিম্মাদার হওয়া, নিরাপদ করা ইত্যাদি ।* ১" আল কুরআন, ৪ : ১৪ ১৬. এ বিষয়ে বিস্তারিত দেখুন; মোহাম্মাদ নাছের উদ্দিন, বাংলাদেশে ইসলামী বীমার সমস্যা ও সন্তাবনা : প্রেক্ষিত বীমা আইন, ইসলামী আইন ও বিচার, বর্ষ - ৯, সংখ্যা - ৩৫, জুলাই- সেপ্টেম্বর, ২০১৩, পৃ. ১৩৩-১৪৮ ১" আল কুরআন, ১৬ : ৯০ ৯ ড. বুহী আল-বা'লাবাকী, আল-যাওরিদ, বৈরূত : দারুল ইলম লিল-মালায়ীন, ১৯৮৮, পৃ. ৩৫৮-৮৯৭ ///.109070790791.00)

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।