ইসলামী আইন ও বিচার বর্ষ: ১০ সংখ্যা : ৪০ অক্টোবর - ডিসেম্বর : ২০১৪ ইসলামী বীমা : একটি পর্যালোচনা মুহাম্মদ খাইরুল ইসলাম* [সারসংক্ষেপ : মানবজাতির সামষ্টিক কল্যাণ ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম বৈশিষ্্য। ইসলাম মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ, জীবন ও সম্মানের নিরাপতা বিধান করেছে। মানবজীবনের এক গুরুত্ত্বপূর্ণ বিভাগ হচ্ছে অর্থনীতি । অর্থ-সম্পদের আয়-ব্যয়, উৎপাদন, বন্টন, সঞ্চয়, বিনিয়োগ সকল ক্ষেত্রেই রয়েছে ইসলামের সুস্পই ও এহণযোগ্য দিক নিদের্শনা । মানুষ এ দুনিয়ায় সুখ-শাভিতে জীবন যাপন করুক, আল্লাহ তাআলা তা চান, এতে একবিন্দু সন্দেহ নেই । আর এ কারণেই তিনি মানুষের রিষকের ব্যবস্থা করেছেন এবং মানুষ যে তা অবশ্যই পাবে সে বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন । মানুষের বেঁচে থাকার জন্য রিযকের প্রয়োজন । শুধু রিযক পেয়েই মানুষ বাঁচতে পারে না; মানুষের জন্য প্রয়োজন তা পাওয়ার নিশ্চয়তা ও নিরাপতার । অন্যথায় মানুষের পক্ষে নিরতধিটা, শান্তি ও স্বভিপূর্ণ জীবন যাপন সভব হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা যে, মানুষ এ দুনিয়ায় নিশ্চিন্তে জীবন যাপন করুক। আর এ লক্ষ্যকে সামনে রেখে বীমা একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সকলের নিকট স্বীকৃতি লাভ করেছে। বর্তমান সময়ে আমাদের সামাজিক ধ্রেক্ষাপট অত্যন্ত নাজুক । ধন-সম্পদ তো দূরের কথা মানুষের জীবনের ন্যুনতম নিরাপতাও নেই। হত্যা, সন্ত্রাস, খুন, ছিনতাই, দুর্ঘটনা ইত্যাদি সমাজের স্বাভাবিক অনুষঙ্গ হয়ে দীড়িয়েছে। যাদের হাতে সীমিত পুঁজি আছে তারা বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না । যখন তখন ধ্বংস হওয়ার আশঙ্কা হতে বের হতে পারছে না। এসব কিছুই সামাজিক জীবন যাত্রায় মারাত্বক প্রভাব ফেলছে । সামাজিক এই প্রেক্ষাপটে যদি ক্ষতিপূরণের নিশ্চয়তাটুক পাওয়া যায়, তাহলে বিনিয়োগকারীরা যেমন পুঁজি বিনিয়োগে উৎসাহী হবে, তেমনি পুঁজির অভাবে যে সকল শিল্প, কল-কারখানা বন্ধ হবার পথে, সেগুলো কোমর সোজা করে দীড়াবার সাহস পাবে । সামাজিক এই দৃষ্টিকোণ থেকে ইসলামী বীমার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তবে মনে রাখতে হবে, বীমার যেমন ভাল দিক রয়েছে তেমনি তার ক্ষতিকর দিকও কম নয়। কোন অবস্থাতেই ইসলামী আইনকে সুবিধামত যে কোন অনৈসলামী আইনে রূপান্তরিত করে পরিবর্তিত আইনকে ইসলামী আইন বলে দাবী করার অধিকার কারো নেই। নিয়ে ইসলামী বীমা সম্পকে একটি স্বচ্ছ ধারণা দেয়া হলো ।] * খণ্তকালীন প্রভাষক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ঢাকা ক্যাম্পাস। ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।