নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ১৩৩ কঠিন দায়িতৃ পুরুষের উপর অর্পিত হয়েছে এবং নারীর কোমল স্বভাবের সাথে সঙ্গতি রেখে পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নারীকে প্রদান করা হয়েছে। এছাড়াও ইসলাম নারীকে সম্পদ উপার্জন, পরিত্যক্ত সম্পদে অধিকার ও সম্পদ ব্যয় করার সম্পূর্ণ স্বতন্ত্র অধিকার দিয়েছে এবং পারিবারিক অর্থনৈতিক ব্যয়ভার বহনের গুরু দায়িত্ব থেকে মুক্ত রেখেছে। এ দ্বারা সার্বজনীনভাবে অনুধাবনীয় যে বিষয়টি তা হলো, একজনকে (পুরুষকে) সম্পদে ছিগুণ অংশ দান করে পরিবারের ভরণ-পোষণ প্রদানের সম্পূর্ণ দায়িত্ প্রদান করা হচ্ছে, আর একজনকে (নোরীকে) অর্ধেক অংশ দিয়ে তার উপর ভরণ-পোষণের কোন দায়িতুই অর্পণ করা হচ্ছে না। এর ফলে প্রকৃতপক্ষে নারীই আর্থিকভাবে অধিক ক্ষমতাশালী হচ্ছে বা লাভবান হচ্ছে। ইসলাম সাম্য, স্বাধীনতা, মানবীয় মর্যাদার বিষয়ে নারী-পুরুষের মধ্যে কোন ভেদাভেদ করেনি। মানবীয় দৃষ্টিতে যতটুকু পার্থক্য বা ভেদাভেদ বোধগম্য হয় তাও নারী-পুরুষ উভয়ের জন্যই বৃহৎ কল্যাণের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। নারীকে একজন স্বাধীন মানুষ হিসেবে স্বীকার করা ছাড়াও. তাকে মানব জাতির অস্তিত বিদ্যমান থাকার জন্য সমানভাবে অপরিহার্য বলে মনে করে ইসলাম নারীকে স্বাধীনভাবে সম্পদ উপার্জন ও ব্যয়, মোহর, পিতা-মাতার পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকার, অভিভাবকের নিকট থেকে ভরণপোষণ প্রাপ্তি এবং রাষ্ট্রের নিকট থেকে ভরণ-পোষণ প্রাপ্তির অধিকার প্রদান করেছে। অধিকার প্রদানের পাশাপাশি পারিবারিক কর্মকাণ্ডে নিজের উপার্জিত অর্থ ব্যয়ের সকল দায়িত্ব থেকে মুক্ত রেখেছে। তবে নারী যদি স্বেচ্ছায় তার উপার্জিত অর্থ পরিবারের কল্যাণে ব্যয় করতে চাই সেক্ষেত্রে তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। কিন্ত পারিবারিক কর্মকাণ্ডে অর্থ ব্যয় করতে কেউ তাকে বাধ্য করবে এটা ইসলামসম্মত নয়। সুতরাং এটা স্পষ্টভাবে বলা যায় যে, ইসলাম নারীকে অর্থনীতির সকল শাখায় বিচরণের অধিকার প্রদান করে অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়নকে যেমন সুনিশ্চিত করেছে তেমনি নারীর সম্মান ও মর্যাদাকে সংরক্ষিত করেছে। ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।