ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ ইসলামী আইন ও বিচার ক্ষেত্রবিশেষে নারী অর্থ উপার্জনের মাধ্যম ছিল। স্বামীরা কখনো কখনো জোরপূর্বক স্ত্রীদেরকে অন্য পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করত এবং এর মাধ্যমে স্বামীরা প্রচুর সম্পদ উপার্জন করত।১৯ বিধবার সম্পত্তি করায়ন্ত করার জন্য তাকে পুনরায় বিবাহ করা থেকে বিরত রাখা হত। নারীরা পিতা-মাতা, ভাই-বোন, স্বামী এবং অন্যান্য আত্মীয়ের সম্পদের উত্তরাধিকার হতে সম্পূর্ণ বঞ্চিত ছিল। নারীরা যদি কখনো কোন সম্পদ উপার্জন করত তাহলে তার মালিক হতো তার পিতা, ভাই বা স্বামী। পরবর্তীতে ইসলাম উত্তরাধিকারের ক্ষেত্রে নারীর অংশ নির্দিষ্ট করে দিলে আরবরা অত্যন্ত বিস্মিত হলো। তারা নবী স. এর কাছে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! নারী কি অর্ধেকের হকদার? অথচ সে না জানে ঘোড়ার পিঠে আরোহণ, আর না পারে আত্মরক্ষা করতে ।৯০ উপসংহার পরিশেষে বলা যায়, পারিবারিক জীবনের প্রধান ও গুরুত্বপূর্ণ দুটি কাজের একটি হলো পরিবারের আর্থিক প্রয়োজন পূরণ, আর অপরটি হলো মানৰ বংশধারার সঠিক পরিচর্যা বা দেখাশুনা করা । ইসলাম প্রথম কাজটি পুরুষের জন্য নির্দিষ্ট করে দিয়েছে আর দ্বিতীয় কাজটি নারীর জন্য নির্দিষ্ট করেছে। ইসলামে পরিবারের অর্থনৈতিক অধিকার বেশী। অপরদিকে সন্তান জন্মদান ও প্রতিপালনের ক্ষেত্রে নারীর অবদান বেশী বলেই কুর'আন-হাদীসে নারীকে পুরুষের তুলনায় অধিক সন্তানের খেদমত পাওয়ার অধিকার প্রদান করা হয়েছে। এ থেকে বোঝা যায়, ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন-বিধান। যেখানে যার যতটুকু অধিকার ও ক্ষমতা দেওয়া প্রয়োজন ইসলাম তাকে ততটুকুই দান করেছে। কিন্ত বর্তমান সমাজব্যবস্থায় কুর'আন ও হাদীসের বাণীগুলো যে প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে তা সঠিকভাবে অনুধাবন না করে নিজেদের স্বতন্ত্র অধিকার, মর্যাদা সংরক্ষণ এবং সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রত্যাশী নারী ও পুরুষকে একে অপরের প্রতিহ্বন্ী করে তুলছে। অথচ আল্লাহ তাআলা নারী-পুরুষকে একে অপরের প্রতিঘন্থী নয় বরং পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। সেজন্যেই জীবিকা অন্বেষণের ১০৯ মাওলানা মো: ফজলুর রহমান আশরাফী, ইসলামী উভরাধিকার আইনে নারীর অধিকার ও ফারায়েজ, প্রাপ্ুক্ত, ১৯৯৫, পৃ. ১১ ১১০ হাফিষ ইমাদুদ্দীন আবুল ফিদা ইসমাইল ইবন কাসীর, তাফসীরুল কুরজানিল আবীম, পেশওয়ার : মাকতাবাতু আলামিল ইসলামিয়া, ব. ১, পৃ. ৪৫৮ ///.109070790791.00)

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।