নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ১২৯ সপিন্ডগণের তালিকা: ক) পুত্র এবং তার অধ:স্তন তিন পুরুষ। পুত্র, পৌত্র, প্রপৌত্র । কন্যার তরফ থেকে অধস্তন তিন পুরুষ । কন্যার পুত্র, পুত্রের কন্যার পুত্র, পুত্রের পুত্রের কন্যার পুত্র। খ) পিতার তরফ থেকে উর্ধতন তিন পুরুষ। যথা পিতা, পিতামহ, প্রপিতামহ এবং মাতার তরফের তিন পুরষ। যথা: মাতার পিতা, মাতার পিতার পিতা, মাতার পিতার পিতার পিতা । গ) ভ্রাতা এবং ভ্রাতার অধঃস্তন পুরুষ এবং খুড়া ও তার অধস্তন পুরুষ । ঘ) মহিলা । যথা: বিধবা স্ত্রী, কন্যা, মাতা, পিতার মাতা এবং পিতার পিতার মাতা ।৯* ২. মিতাক্ষরা পদ্ধতি : মিতাক্ষরা পদ্ধতিতে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী রক্তের নিকটতম সম্পর্কের ভিত্তিতে নির্ণয় করা হয়। এ আইনে তিন শ্রেণীর উত্তরাধিকারী রয়েছে৷ যথা: (ক) গোত্রজ সপি্ড, খে) সমানোদক ও গে) বন্ধু গোত্রজ সপিন্ডের উত্তরাধিকারীগণের সংখ্যা মোট ৫৭। গোত্রজ সপিন্ডের কেউ জীবিত থাকলে সমানোদক ও বন্ধুগণ উত্তরাধিকারী হবে না। গোত্রজ সপিন্ডের তালিকা নিম্নরূপ: ক) পুরুষের দিক থেকে মৃত ব্যক্তির ছয়টি অধস্তন পুরুষ - ০৬ জন। খ) পুরুষের দিক থেকে মৃত ব্যক্তির ছয়টি উর্ধ্বতন পুরুষ - ০৬ জন। গ) উপরোক্ত ৬টি উর্ধ্বতন পুরুষের পত্বীগণ - ০৬ জন। ঘ) উপরোক্ত ৬টি উধধ্বতন পুরুষের প্রত্যেকের পুরুষ বংশ ধারায় ৬টি অধস্তন পুরুষ - ৩৬ জন। উ) বিধবা, কন্যা ও কন্যার পুত্র - ০৩ জন। মোট: ৫৭ জন 155 হিন্দু উত্তরাধিকার আইনে কন্যা সন্তান সর্বাবস্থায় উত্তরাধিকারী হতে পারে না, মিতাক্ষরা এবং দায়ভাগ উভয় আইনেই মৃত ব্যক্তির পুত্র, পৌব্র, প্রপৌত্র, ডে বিধবা স্ত্রী এবং পৌব্রের বিধবা স্ত্রী জীবিত থাকলে কন্যা সন্তান সম্পূর্ণভাবে বঞ্িত হয়। উপরোক্ত ৬ জনের কেউ জীবিত না থাকলে কন্যা উত্তরাধিকারী হবে। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে কন্যা যে অংশ পায় তা কেবল জীবন স্বত্বে লাভ করে। অর্থাৎ কন্যা যতদিন জীবিত থাকবে ততদিন কেবল মাত্র ভোগ দখল করবে। উত্তরাধিকার সুত্রে প্রাপ্য অংশ কন্যা নিজের ইচ্ছামত ভোগ, ব্যবহার, দান, বিক্রয়, উইল কিংবা কোন ক্ষতি করতে পারবে না। বরং নিকটাত্ীয়দের নিকট ফিরিয়ে দিতে ৯* মাওলানা ফজলুর রাহমান আশরাফী, ইসলামী উত্তরাধিকার আইনে নারীর অধিকার ও ফারায়েয, ঢাকা : আর. আই এস, পাবলিকেশন্স, নভেম্বর ১৯৯৫, খ্রি, পৃ. ১১৫-১১৬ ১০০" মাওলানা ফজলুর রহমান আশরাফী, ইসলামী উত্তরাধিকার আইনে নারীর অধিকার ও ফারায়েয, প্রারুক্ত, পৃ. ১১৮ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।