১২৮ ইসলামী আইন ও বিচার ৬ এ 0 ০৯ 45 5 ০১49 ০০০ ৮54) 50 ১5৮ ১ ৪০) ০৮ নবী স. নারীদের কে তাদের করণীয় সম্পর্কে নির্দেশনা দিলেন, তাদের উপদেশ দিলেন এবং সাদাকা দিতে আদেশ করলেন। এ সময় বিলাল রা. কাপড় ধরলেন আর মহিলারা তার আংটি, কানের বালা ইত্যাদি ফেলতে লাগলেন ।৯ এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নারীরা তাদের নিজেদের ধন-সম্পদ স্বামীর অনুমতি ছাড়াই দান-সাদাকা করতে পারে ।৯ সুতরাং উক্ত হাদীস ও ফিকাহবিদদের মতামত থেকেও প্রমাণিত যে, নারীরা তাদের নিজস্ব ধন-সম্পদ এবং স্বামীর ধন-সম্পদ স্বামীর অনুমতি ব্যতিরেকে দান-সাদকাহ ও নিজ প্রয়োজনে ব্যয় করতে পারবে । ইসলামে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রমাণ পৃথিবীর বিভিন্ন ধর্ম পর্যালোচনা করলে নারীর অর্থনৈতিক অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। হিন্দু ধর্ম ও সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে নারী সবচেয়ে বেশী অধিকার বঞ্চিত হয়েছে। হিন্দু উত্তরাধিকার আইনে নারীর অধিকারের. এক করুণ অবস্থা উল্লেখ করা হয়েছে। হিন্দু উত্তরাধিকার আইনে প্রধানত দুইটি পদ্ধতি চালু রয়েছে। যথা: ১. দায়ভাগ পদ্ধতি** ২. মিতাক্ষরা পদ্ধাতি 1৯ ১. দায়তাগ পদ্ধতি : দায়ভাগ আইন অনুযায়ী তিন শ্রেণীর লোক মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী হয়ে থাকে । যথা: সপিন্ড, সাকুল্য, সমানোদক। ৯. ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : সলাতুল ঈদায়ন, প্রাপ্ত, হাদীস নং-২০৮২ ৯*. ইমাম নববী, শারহু মুসলিম, দেওবন্দ: শিরকাত মুখতার, তা. বি. খ. ৬, পৃ. ১৭৩ ** এ আইন জীয়ুতবাহন কর্তৃক রচিত। এটি হিন্দু উত্তরাধিকার আইনের একটি আইন। বাংলাদেশ, ভারতের পশ্চিম বঙ্গ, ব্রিপুরা, আসাম ও মনিপুর প্রদেশের অধিকাংশ হিন্দু সমাজের মধ্যে দায়ভাগ আইন প্রচলিত। এ আইনে উত্তরাধিকার হবার জন্য পিনুদান শর্ত। হিন্দু শাস্ত্রীয় বিধান মতে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে এই শর্তে উত্তরাধিকার লাভ করবে যে, সে মৃতের উদ্দেশ্যে প্রয়োজনীয় ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করে তার আত্মিক কল্যাণ কামনা করবে এবং মৃত ব্যক্তির শাস্ত্রে যারা শাস্ত্র মতে পিন্ড দানের অধিকারী তারাই কেবল এ ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী হবে। ৯" মিতাক্ষরা পদ্ধতি হিন্দু উত্তরাধিকার আইনের প্রধান দুইটি আইনের একটি ।' মিতাক্ষরা পদ্ধতি স্মৃতিকার ষাষি, যাজ্ঞবন্কের স্মৃতি শাস্ত্রের প্রচলিত নিবন্ধ । এ পদ্ধতি একাদশ শতাব্দীর শেব ভাগে বিজ্ঞানেস্বর কর্তৃক রচিত। এ আইন বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ ছাড়া প্রায় সমগ্র ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। ///.10907079091.001)
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।