ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ১২৭ তবে অধিকাংশ ফিক্হবিদ ও মনীষীর মত এই যে, স্ত্রী যদি বুদ্ধিহীনা ও বোকা না হয়, তাহলে স্বামীর কোন প্রকার অনুমতি ছাড়া সে তার নিজস্ব সম্পদ থেকে ব্যয় করতে পারবে । আর যদি সে বুদ্ধিহীন হয় সেক্ষেত্রে স্বামীর অনুমতি প্রয়োজন । তাদের যুক্তি হল, রাসূল স.-এর আহ্বানক্রমে মহিলা সাহাবীগণ নিজ নিজ অলং্‌ জিহাদের জন্য দান করেছিলেন এবং তিনি তা গ্রহণ করেছিলেন। এ থেকে স্পষ্টত প্রমাণিত হয় যে, যেখানে স্বামীর অনুমতি এমনকি তার উপস্থিতি ছাড়াই স্বামীর ধন- সম্পদ থেকে দান-সাদাকা করা স্ত্রীর পক্ষে জায়েয, সেক্ষেত্রে স্ত্রীর নিজস্ব ধন-সম্পদ ব্যয় করতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই ।৯ এ ছাড়া ঈদের ময়দানে রাসূল স.-এর আহ্বানে উপস্থিত নারীরা নিজেদের অলংকারাদি যাকাত বা জিহাদের জন্য দান করেছিলেন। এ সম্পর্কে ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বলেছেন, “স্ত্রী যদি স্বামীর রোজগার করা সম্পদ থেকে তার আদেশ ছাড়াই কিছু ব্যয় করে, তবে স্বামী অর্ধেক সওয়াব পাবে ।”- ইমাম বুখারী, আস-সহীহ, প্রাগুক্ত, হাদীস নং-১৯৬০ আবার অনেকের মতে, স্ত্রীর জন্য স্বামীর ধন-সম্পদ বিনা অনুমতিতে দান করার ক্ষেত্রে দানের পরিমাণ সামান্য হলে কোন দোষ নেই। আবার কেউ কেউ বলেন, স্বামীর অনুমতি গ্রহণ করা প্রয়োজন, তবে সে অনুমতি সংক্ষিপ্ত বা অস্পষ্ট হলেও ক্ষতি নেই। তবে কোন অন্যায় কাজে অথবা স্বামীর ধন বিনষ্ট করার উদ্দেশ্যে ব্যয় করা সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ। আবার কতিপয় মনীষীর মতে, স্বামীর অনুমতি ব্যতিরেকে স্ত্রীর জন্য তার নিজস্ব সম্পত্তি ব্যয় বা ব্যবহার বৈধ নয়। আব্দুল্লাহ ইবৃনে আমর রা. থেকে বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে, স্ত্রীর পক্ষে স্বামীর অনুমতি ছাড়া দান- সাদাকা করা বা উপহার উপটোৌকন দেয়া জায়েয নয় । ইমাম আবু দাউদ, আস-সুনান। একই মত পোষণ করে অন্য হাদীসে বর্ণিত হয়েছে, “শ্ত্রীর দাম্পত্য সম্ভার মালিক যখন স্বামী, তখন তার অনুমতি ছাড়া নিজের ধন সম্পদ ব্যয় বষ্টন করা স্ত্রীর জন্য বৈধ নয়।”-ইমাম আহমাদ ইবন হাম্বল, মুসনাদ, মিসর : মুয়াসসাহ কুরতবা, তা.বি. খ. ২, পৃ. ২২১ উক্ত হাদীস থেকে এটাই প্রমাণিত হয় যে, স্বামীর অনুমতি ব্যতিরেকে স্বামীর ধন-সম্পদ তো নয়ই বরং স্ত্রীর নিজের ধন-সম্পদ হতেও দান সাদকাহ, উপহার উপটৌকন দেয়া বৈধ নয়। কিন্তু ফকীহগণ এ সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন। তাউস ও ইমাম মালিক (রহ.) বলেন, “স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী তার ধন-সম্পদের এক তৃতীয়াংশ থেকে দান-সাদকাহ করতে পারে তার বেশী নয়।” আর ইমাম আবু লাইস সমরকান্দী (রহ.) বলেন, “স্ত্রীর পক্ষে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর কোন ধন-সম্পদই দান-সাদকা করা বৈধ নয়, তা এক তৃতীয়াংশ হোক বা তার কম ৰা বেশী হোক । তবে খুব সামান্য হলে তা ধর্তব্য নয়।” তবে অধিকাংশ ফিকাহবিদ ও মনীষীর মত এই যে, স্ত্রী বুদ্ধিহীনা ও বোকা ব্যতীত) স্বামীর কোন প্রকার অনুমতি ছাড়া তার নিজস্ব সম্পদ ও স্বামীর সম্পদ থেকে ব্যয় করতে পারবে । তাদের যুক্তি হল, রাসুল স. এর আহ্বাল্রুমে মহিলা সাহাবীগণ নিজ নিজ অলংকার জিহাদের জন্য দান করেছিলেন এবং তিনি তা গ্রহণ করেছিলেন । - মুহাম্মদ ইব্নে আলী আশ্র-শাওকানী, নাইলুল আওতার, কায়রো : দারুল ফিকর খ. ৬, পৃ. ১২৫ **" মুহাম্মদ ইবনে আলী আশ-শাওকানী, নাইলুল আওতার, প্রাগুক্ত, পৃ. ১২৫ ///.1090709071.00])

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।