ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ইসলামী আইন.ও বিচার মোহর ইসলামী শরীয়তের বিধান অনুসারে বিবাহের সময় স্বামী: স্ত্রীকে যে সম্পদ নগদ প্রদান করে বা পরবর্তীতে প্রদানের অঙ্গীকার করে তাকে “মোহর” বলে। “মোহর' স্ত্রীর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের তরফ থেকে নির্ধারিত একটি বিশেষ অধিকার। বিবাহের সময় নারীকে দেয়ার জন্য যে অর্থ বাধ্যতামূলকভাবে নির্ধারণ করা হয় তাই মোহর । আল কুর“আনে মোহর সম্পর্কে আল্লাহ তাঁআলা বলেন, ০৬ ০৮ 4 এপ ক তে ২ এ 0০০৮ 5৮ ৮০4 ৯ুন ও) €০৩ এ ০৫ 40 ০1২58 বিয়ের মাধ্যমে যে নারীরা তোমাদের জন্য হালাল হবে তাদেরকে দিয়ে দাও নির্ধারিত মোহর । মোহর ধার্য করার পর তোমরা স্বামী-স্ত্রী পারস্পরিক -সম্তোষের ভিত্তিতে যদি এর পরিমাণ কম-বেশী করে নাও, তাতে দোষের কিছু নেই। নিশ্যয়ই আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাবান।৫৪ এ আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, মোহরের বিনিময়েই স্ত্রীর উপর স্বামী অধিকার লাভ করে থাকে এবং মোহর পরিশোধ করা স্বামীর জন্য ফরয। স্বামীর জন্য স্ত্রী বৈধ হওয়ার অপরিহার্য বিনিময় মাধ্যম হলো মোহর এবং এটি পরিশোধ করা স্বামীর উপর ফরয । কিন্তু শরীয়তে এর কোন পরিমাণ বিতর্কহীনভাবে নির্ধারিত নেই। তবে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে মোহরের পরিমাণ এমনভাবে নির্ধারণ করতে হবে, যা পরিশোধ করা স্বামীর জন্য কষ্টকর না হয় আবার স্ত্রীর অধিকার অক্ষুণ্ন থাকে। এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, ৩০ ০5459 ৮৯৩ 1৮৮৫5 9 4১৮55 ০৪ ৮ পি 2৬ ২৯ ০৮০] ৪6 ৩০335548556 4১৫ তা ৪৪) ৩ ০৮০৭ যদি তোমরা সহবাস বা মোহর ধার্য করার পূর্বে স্ত্রীদেরকে তালাক দাও, তবে কোন পাপ হবে না। কিন্ত তাদেরকে যথাসাধ্য উপযুক্ত খরচপত্র দিবে; সঙ্গতি সম্পন্ন ব্যক্তি তার সাধ্যমত এবং দরিদ্র ব্যক্তি তার সামর্থ্যানুযায়ী খরচপত্র দানের ব্যবস্থা করবে । এটি সত্যপরায়ণ লোকদের জন্য অবশ্য কর্তব্য ।৫৫ বিবাহের সময় মোহরের যে চুক্তি করা হয় তা পূর্ণ করা স্বামীর জন্য অপরিহার্য । এটা স্বামীর জন্য এমন এক দায়িত্ব যা থেকে বিরত থাকার কোন সুযোগ নেই, তবে স্ত্রী যদি স্ব-ইচ্ছাই নির্ধারিত মোহর মাফ করে দেয় তাহলে স্বামী এই দায়িত্ব থেকে মুক্তি ৫৩ “যে টাকা বা বন্ত্র বিবাহিতা নারীকে স্বামীর পক্ষ থেকে প্রদান করা হয় তাই -মোহর। -মালিক রাম, নারী সমাজ ও ইসলামী শিক্ষা, অনুবাদ: মাহমূদা বেগম নেকু, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৮৭, পৃ. ৯৪; প্রামাণ্য সংজ্ঞার জন্যে ফিকহের গ্রস্থাবলি দেখুন । ৭ আল কুর'আন, ৪:২৪ । ৫৫ আল কুর'আন, ২:২৩৬ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।