১০৬ ইসলামী আইন ও বিচার সুতরাং নারী যে সম্পদ উপার্জন করে বা উত্তরাধিকার সূত্রে পায় তা নিজ মালিকানায় রাখার পূর্ণ অধিকার রয়েছে এবং উক্ত সম্পদ নারীর অনুমতি ছাড়া গ্রহণ করা বা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া পিতা বা স্বামীর জন্য ইসলামসম্মত নয়। তবে নারী যদি স্ব-ইচ্ছায় পরিবারের জন্য ব্যয় করতে চাই তা স্বতন্ত্র বিষয়। ভরণ-পোষণ প্রাপ্তি নারী বিবাহের পূর্বে পিতা, বিবাহের পর স্বামী এবং বৃদ্ধাবস্থায় সম্তান এই তিন শ্রেণীর অভিভাবকের তত্বাবধানে জীবন অতিবাহিত করে । তাই মাতা, স্ত্রী ও সন্তানের ভরণ- পোষণ প্রদানের প্রতি ইসলাম অধিকতর গুরুত্ব আরোপ করেছে। সন্তান.যতদিন নিজে উপার্জনক্ষম না হবে ততদিন পর্যস্ত তার ভরণ-পোষণ দেয়ার দায়িতৃ পরিবারের ।২৮ শুধু ভরণ-পোষণ প্রদান নয় বরং সন্তানের সার্বিক তত্বাবধানের দায়ি পিতা-মাতা উভয়ের । ইসলামের বিধান অনুযায়ী কোন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে সম্ভান একটা নির্দিষ্ট সময় পর্যস্ত মাতার নিকট থাকবে। কিন্ত বালেগ ৰা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান তার ইচ্ছামত পিতা বা মাতা যে কোন একজনের সাথে বসবাস করতে পারবে । তবে সন্তান যেখানেই থাকুক তার ভরণ-পোষণ সহ যাবতীয় ব্যয়ভার পিতাকেই বহন করতে হবে।২৯ একাধিক সন্তান থাকলে তাদের মধ্যে ভরণ-পোষণের ক্ষেত্রে সমতা বিধান করতে হবে । আবূ সা'ঈদ আল-খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল স. বলেছেন, বস 2 ১6০০৮ 94৮19 ০৫ ০৫০৬৮ ২৭ ভরণ-পোষণ শব্দের আরবী 'নাফাকা' ৷ এর অর্থ- পরিবারের ব্যক্তিবর্গের জন্য ঘা ব্যয় করা হয়। শরীয়তের পরিভাষায়, কোন ব্যক্তি কর্তৃক তার স্ত্রী, আত্মীয়-শ্বজন ও চাকর-বাকরের অন্ন, বস্ত্র এবং বাসস্থানের ব্যয়ভার বহন করাকে 'নাফাকা' বা ভরণ-পোষণ বলে। -মুহাম্মদ আমীন ইব্নে আবিদীন, হাশিয়াতু আলাদ দুররিল মুখতার শারহি তানবীরুল আবহ্ার, বৈরূত : দারুল ফিকর, ১৩২৮ হি. খ.১, পৃ. ৬২৮; সাইযল্যিদ আবু জাবির, আল-কাযুছ আল-ফিকহি, করাচি : ইরাদাতুল কুর'আন ওয়া উলুমুল ইসলামিয়া, তা.বি., পৃ. ৩৫৯ ২৮. বন্তত সন্তানের পিতা-মাতার সঙ্গে জন্মের সম্পর্ককে বংশ পরিচয় বা ইসলামী বিধানে “নসব' বলা হয়। এর ভিত্তি হল একজন পুরুষ ও একজন নারীর বৈবাহিক সম্পর্ক । মূলত 'নসব' এর মাধ্যমে পিতা-মাতার সঙ্গে সন্তানের পিতৃত ও মাতৃত্বের সম্পর্ক স্থাপিত হয় এবং সন্তান বংশ পরিচয় ও সম্পদের উত্তরাধিকার লাভ করে। এই সম্পর্কের কারণেই ভরণ-পোষণ সংক্রান্ত অধিকার, দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয়। -নূরুল মুমিন, মুসলিম আইন, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯০, পৃ. ৪০৪ ২ গাজী শামসুর রহমান ও অন্যান্য সম্পাদিত, বিধিব্ধ ইসলামী আইন, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৪, খ. ১, ধারা-৩৯৭, ৩৯৮, ৪০৬, ৪০৭ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।